১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ম্যারাথনের উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক।

এ সময় তিনি বলেন, ‘জুলাইয়ের যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম- সেটিই আমাদের চলার পথের প্রেরণা। যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার এবং প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবেন- আমি এ আশাই করি।’

আরও পড়ুনঃ   শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নূরেসান খাতুন শম্পা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।

আরও পড়ুনঃ   প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল প্রায় ১ লাখ করদাতার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ম্যারাথনটি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের সিঅ্যান্ডবি মোড় হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST