২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জুলাই–আগস্টের গণহত্যা: ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: জুলাই–আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে তাঁদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

বাকি আসামিদের মধ্যে রয়েছেন—ডিএমপির উপকমিশনার ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও র‍্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ প্রমুখ।

আরও পড়ুনঃ   বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত

১৭ জনকে গ্রেপ্তার করে আগামী ২০ নভেম্বর আদালতে হাজির করতে বলা হয়েছে।

এদিকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা আরও ১৪ জনকে আগামী ১৮ নভেম্বর হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) হাসানুল হক ইনু, সাবেক জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গাজী গোলাম দস্তগীর, তৌফিকই ইলাহী চৌধুরীও সালমান এফ রহমান।

আরও পড়ুনঃ   কোহলিদের রোড-শো তে ১১ মৃত্যু, যা বললেন গম্ভীর

এর আগে জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

২

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৩

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৬

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৭

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৮

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১০

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৩

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৪

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৫

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৬

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৭

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৮

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST