১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘পলিসি টু প্র্যাকটিস—স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পর্যাপ্ত অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP31)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘পলিসি টু প্র্যাকটিস-স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব বিষয় তুলে ধরেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রম আরো কার্যকরভাবে সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ু বিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। এ উইং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে। তিনি জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা জোরদার এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা Climate Change and Gender Action Plan (CCGAP) গ্রহণ করেছে এবং বর্তমানে এর বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ, প্রশিক্ষণ প্রদান এবং নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

তিনি আরো জানান, সিসিজিএপি-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প পরিকল্পনা তৈরি করেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও খাতভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে সিসিজিএপি বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সক্ষমতা জোরদারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন), বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) ও মানবিক সহায়তা বিভাগের প্রধান দিলরুবা হায়দারের সঞ্চালনায় প্যানেল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেনের সদর দপ্তরের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি-এর কৌশল বিভাগের ফোরসাইট ও জলবায়ু বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং এশিয়া-প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা নিকা কাস্তিলো অংশ নেন।

আলোচনায় বক্তারা জোর দিয়ে বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) এবং জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত নীতিগত অঙ্গীকারগুলোকে এখন বাস্তব খাতভিত্তিক কর্মসূচি, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করতে হবে। এজন্য পরিকল্পনা গ্রহণের প্রাথমিক পর্যায় থেকেই জেন্ডার সমতা অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ   উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা

অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোজন কার্যক্রমে তাদের চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
আলোচনায় আরো গুরুত্ব পায় বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান Belém Gender Action Plan (GAP) বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতি।
অনুষ্ঠানে কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতে একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ লক্ষ্যে সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বাংলাদেশের অভিজ্ঞতা বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে অন্যান্য দেশের জন্যও কার্যকর দৃষ্টান্ত হতে পারে বলে আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST