১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জরিমানার পাশাপাশি নিষিদ্ধও হলেন পান্ত

অনলাইন ডেস্ক : আইপিএলে স্লো ওভার রেটের কারণে শাস্তির ঘটনা প্রায় ম্যাচেই দেখা যায়। দলের প্রতিনিধি হিসেবে সেই দায় নিতে হয় অধিনায়ককে। তবে এবার দিল্লি ক্যাপিটালসের পুরো স্কোয়াডকেই জরিমানা গুনতে হচ্ছে। তাতেই শাস্তি সীমিত হলে যথেষ্ট হতো, ৩০ লাখ রুপি জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধও হয়েছেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত।

গত ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল পান্তের দিল্লি। ওই ম্যাচটিতে তারা জয়ও পেয়েছিল। তবে দিল্লির পেসার মুকেশ কুমার যখন ম্যাচের শেষ ওভার করতে এসেছেন, তার আগেই নির্ধারিত সময়ের ১০ মিনিট পেরিয়ে গেছে। ফলে ফিল্ড সেট–আপে মাঠেই তারা শাস্তি পেয়েছে, এবার পুরো দলই তার মাশুল হিসেবে গুনছে জরিমানা। ম্যাচটিতে খেলা ইম্প্যাক্ট প্লেয়ারসহ একাদশে থাকা সবার ম্যাচ ফি’র ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ   Anti-War Protests Intensify in World Along with Crackdown

ওই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছিল দিল্লি। যদিও ম্যাচ রেফারির বিরুদ্ধে করা সেই আবেদন পর্যালোচনার পর প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। এ নিয়ে ভার্চুয়াল শুনানিরও আয়োজন করেছিল দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে ম্যাচ রেফারি ড্যানিয়েল মনোহরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে রায় দেওয়া হয়।

এই ম্যাচসহ মোট তিনবার স্লো ওভার রেটে পড়েছে পান্তের দিল্লি। সেই কারণেই মূলত এই এক ম্যাচের নিষেধাজ্ঞা। সাধারণত এক ম্যাচ স্লো ওভার রেটের কারণে দোষী হলে কেবল অধিনায়ক জরিমানা গুনেন। এক আসরে তিন ম্যাচই একই অপরাধে দোষী হলে, অধিনায়ককের নিষেধাজ্ঞা এবং পুরো দলকেও জরিমানা গুনতে হয়। এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আগামীকালের (রোববার) ম্যাচে পান্তকে ছাড়াই খেলতে নামবে দিল্লি।

আরও পড়ুনঃ   দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলির দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে। এখনও প্লে-অফে খেলার আশা জিইয়ে রয়েছে তাদের। তবে পরের দুই ম্যাচেও জিততে হবে দিল্লিকে। ১২ ম্যাচ শেষে তাদের মতো সমান ১২ পয়েন্ট পেয়েছে আরও দুই দল। হায়দরাবাদ ১৪ এবং শীর্ষ দুইয়ে থাকা কলকাতা ও রাজস্থান ১৬ পয়েন্ট করে পেয়েছে। যদিও একটি ম্যাচ করে কম খেলেছে রাজস্থান ও কলকাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST