১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

পলাশ পাল, নেত্রকোনা : বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ এবং বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ৬ দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনকারীরা দাবি আদায়ের পাশাপাশি ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন।

১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ইউএনও কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন।
​
আন্দোলনকারীরা জানান, গত ১৬ আগস্ট একই দাবিতে প্রথমবার কর্মসূচি পালন করা হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে এক মাসের মাথায় পুনরায় রাজপথে নামেন তারা।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

​শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ৬ দফা দাবি:
​অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর। ​শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিতকরণ।

​বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ। ​বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও স্থায়ী আইনি সুরক্ষা প্রদান। ​বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। ​সরকারি খাসজমি ও নদীর চর দখলমুক্ত করা এবং মিল-কারখানার দূষণ বন্ধ করা।

আরও পড়ুনঃ   ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

​ঘেরাও কর্মসূচির একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ আল মামুন সরাসরি আন্দোলনকারীদের মুখোমুখি হয়ে বক্তব্য শোনেন। তিনি বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

​শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তার স্বার্থে প্রতিশ্রুত আশ্বাস অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

২

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৩

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৪

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৫

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৬

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৭

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৮

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১০

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১২

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৪

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৫

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৬

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৭

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৯

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

২০

Design & Developed by: BD IT HOST