২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জজের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়া ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫–এর বিচারক মো. আশিকুর রহমান এ আদেশ দেন।

গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাকে আবার আদালতে হাজির করা হয়।

আরও পড়ুনঃ   জেনারেল আজিজ ও তার ভাইদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁশলী আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

রাজশাহী নগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হবিবুর রহমান আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নিজে লিমনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করায় আসামিকে ফের থানায় নেওয়া হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতেন। কিন্তু তা বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি গত ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তাওসিফকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) ও হত্যার চেষ্টা করা হয়। সেদিন লিমন মিয়াও আহত হন।

আরও পড়ুনঃ   হত্যা মামলায় সিরাজগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

পরে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বিচারক আব্দুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST