২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন হয়ে আকবর বনে গেলেন ‘রোনালদো’

অনলাইন ডেস্ক : ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ট্রফি নিয়ে লিওনেল মেসির সেলিব্রেশন মনে আছে নিশ্চয়ই। ট্রফি নিয়ে মেসির ঘুমের সেই সেলিব্রেশন অনেককেই করতে দেখা গেছে। গেল যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের দেখা গিয়েছিল।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর নাজমুল হোসেন শান্তকেও দেখা গিয়েছিল। তবে আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন আরেক সেলিব্রেশন। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রংপুর বিভাগ।

আরও পড়ুনঃ   মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

আর শিরোপা জয়ের পর দলটির অধিনায়ক আকবর আলি বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ট্রেডমার্ক সেলিব্রেশন ‘সিউউউ’ করেছেন তিনি। অবশ্য একবার নয়, দুই দুইবার এই সেলিব্রেশন করেছেন আকবর। সঙ্গে পুরো দলের আনন্দমাখা পরিবেশে সৃষ্টি হয়।

এর আগে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে ঢাকা মেট্রো তুলে মোটে ৬২ রান। ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে রংপুরও খুব একটা স্বস্তিতে ছিল, এমনটা বলা চলে না। ১৮ রানেই একপর্যায়ে তারা হারায় ৩ উইকেট।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

সেখান থেকে অবশ্য পথ হারায়নি তারা। আরিফুল হক এবং মোহাম্মদ এনামুলের দুইটি ১৪ রানের ইনিংসে সহজেই ৬২ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় রংপুর। পরবর্তীতে নিশ্চিত করে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST