১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন আকবরের জাতীয় দল নিয়ে যে ভাবনা

অনলাইন ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল রংপুর বিভাগ। আকবর আলীর নেতৃত্বে শিরোপা ধরে রাখল তারা। এমন জয়ের পর আকবর কথা বলেছেন জাতীয় দলে খেলতে না পারা নিয়ে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন আকবর। শরিফুল, শামীম পাটোয়ারী থেকে শুরু করে তার সতীর্থরা অনেকেই জাতীয় দলে এখন নিয়মিত। যদিও আকবর এখনো সুযোগ পাননি। এ নিয়ে কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে আকবর বলেন, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটা কখনো কাজ করে না। হ্যাঁ, ভালো লাগা বা খারাপ লাগাটা এভাবে কাজ করে যে আমি ভালো খেলছি, ভালো অনুভূতি হচ্ছে। আবার যখন খারাপ করি তখন খারাপ অনুভূতি হয়। কিন্তু একরকম না ওরা খেলতেছে আমি নেই কেন। এই জিনিসটা খারাপ লাগে না।

আরও পড়ুনঃ   থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

আরও যোগ করেন, খারাপ লাগে যখন নিজে খারাপ করি। তখন আসলে বেশি খারাপ লাগে। আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করি না। যেখানেই সুযোগ থাকে, যেখানে মাঠে খেলার সুযোগ পাই, ওখানেই ভালো করার চেষ্টা করি।’

আকবর জানালেন ফাইনাল ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে স্পিনাররা, ‘সত্যি বলতে আমি চেয়েছিলাম… যেহেতু টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। ৫ টার দিকে খেলা শুরু হচ্ছে, আমরা জানি সন্ধ্যা হওয়ার এক ঘণ্টা সময়ও থাকে না। জানতাম ৩৫-৪০ মিনিট পর কুয়াশা পড়বে এবং ওই সময় স্পিনারদের বল গ্রিপ করা কঠিন হবে। আমাদের পরিকল্পনা ছিল যত তাড়াতাড়ি স্পিনারদের শেষ করতে পারি, সুবিধা নিতে পারি। আমি বলব স্পিনাররা দারুণভাবে এক্সিকিউট করেছে।’

আরও পড়ুনঃ   কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা : ইপিআই ও টাইফয়েড টিকা না দেওয়ার ঘোষণা

এ ছাড়া সিলেটের মাঠে দর্শকরা না আসা নিয়ে আকবর বলেন, ‘দেখুন–দর্শকের কথা যতটা বললেন, সিলেটে হয়তোবা আমরা ওভাবে দর্শক পাইনি। কিন্তু আমি নিশ্চিত, বিসিবি যেভাবে উদ্যোগটা নিয়েছিল—রাজশাহী ও বগুড়াতে খেলা হলে হাজার হাজার দর্শক হতো। এটা আমি সিউর। কারণ আমি টিকিটের লাইন দেখেছি। যখন বগুড়ায় মাঠে ঢুকছিলাম কিংবা বের হচ্ছিলাম, তখন আমি টিকিটের লম্বা লাইন দেখেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST