৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক, ফিরলেন বাবর

অনলাইন ডেস্ক : কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছাড়লেন জাতীয় দলের নির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহিম। ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান করেছিলেন স্ট্রেট ড্রাইভ। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পেয়েছেন তিনি।

মাঠেই মুশফিককে দেয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসা। তবে মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়লেন মাঠ।

পরের ওভারেই সাকিব আল হাসান এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ্য। লেগবিফোরে ফেরান বাবর আজমকে। নিজের চিরচেনা আর্ম বলে বোকা বানিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারকে। বাবরের প্রত্যাশা অনুযায়ী বল টার্ন করেনি। বল আঘাত হেনেছে প্যাডে। সাকিব আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্ত ভবনে উপস্থিত ছিল ৫৯০ জন শিক্ষার্থী : মাইলস্টোনের অধ্যক্ষ

দুই বল পরই আরেকটি উইকেটের দেখা পেতে পারতেন সাকিব। আগা সালমানের ব্যাট ছুঁয়ে বল চলে যায় শর্ট লেগে দাঁড়ানো জাকিরের হাতে। মিস করেছেন এই ফিল্ডার। তবু সেশনটা নিয়ে বাংলাদেশ তৃপ্তি পেতেই পারে। ৪ উইকেটের পতন ঘটেছে। ৩০ ওভারে পাকিস্তান তুলেছে মোটে ৮৪ রান। প্রথম সেশনের তুলনায় এই সেশনকে বাংলাদেশের জন্য সফল বলা যায়।

এর আগে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দলীয় সংগ্রহ এক শ পার করেছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশ ফিরেছে এরপরেই। তৃতীয় ওভারে এসেছে প্রথম সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান ৫৭ রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

সাইম আইয়ুব খেলছিলেন প্রপার টেস্ট ক্রিকেট। তাকে বড় শট খেলতে একপ্রকার ফাঁদেই ফেলেছিলেন মিরাজ। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে চেয়েছিলেন। তবে বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটা ব্যাটে আসেনি। বল উইকেটরক্ষক লিটনের হাতে যেতেই নিখুঁত স্ট্যাম্পিং।

সৌদ শাকিল ফিরতে পারেন শূন্য রানেই। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ যায়। তবে তা মিস করেন মিরাজ। ২৮ বলে ১৬ রান করে এগোচ্ছিলেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার। তবে সেটাকে বাড়তে দেননি তাসকিন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্ট্যাম্পে। তাসকিনের দিনের দ্বিতীয় শিকার হলেন এই ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST