৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সম্পাদক সনি আজাদ

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রোববার (৭ জুলাই) বিকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের কন্ঠভোটে দৈনিক মানবজমিন ও রাজশাহী সংবাদের চারঘাট প্রতিনিধি কামরুজ্জামানকে সভাপতি ও দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ন সাধারণ সম্পাদক সজীব রানা (দৈনিক বার্তা ও প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান (দৈনিক উত্তরা প্রতিদিন), দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ আব্দুল মতিন (সকালের সময়), প্রচার সম্পাদক পিন্টু আলী (গণধ্বনি প্রতিদিন), সদস্য ওবাইদুর রহমান রিগেন (ডেইলি আওয়ার টাইমস), জিল্লুর রহমান টিপু (দৈনিক আমাদের রাজশাহী), আব্দুল মান্নান মানু (আলোকিত সময়), সবুর আলী (ডেইলি ক্যাম্পাস) ও সাজ্জাদ হোসেন (রাজশাহী দর্পণ)।

আরও পড়ুনঃ   চারঘাট প্রেসক্লাবের সভাপতিসহ তিন সদস্যকে অব্যাহতি

এছাড়ার সকল সদস্যের সম্মতিক্রমে প্রেসক্লাবের উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল ইসলাম। সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

আরও পড়ুনঃ   রাবির প্রোভিসি-প্রক্টরের ওপর হামলায় ঢাবি সাদা দলের উদ্বেগ

এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে কোনো কুচক্রী মহল যেন বিনষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও চারঘাট প্রেসক্লাবের নাম ভাঙিয়ে অন্য কোনো ব্যাক্তি কিংবা সংগঠন ফায়দা হাসিলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

১

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

২

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৩

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

৪

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

৫

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

৬

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

৮

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

৯

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১০

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৩

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

১৪

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৫

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১৬

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

১৯

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST