১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^র হাটের ইজারাদার ওসমান আলীকে (৫৮) মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওসমান আলী বানেশ^র বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকও। তাকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এছাড়া তারা বাজারে বিক্ষোভ-মিছিলও করেন।বানেশ^র বাজারে ওসমান আলীর সার ও কীটনাশকের দোকান রয়েছে। আগের দিন বুধবার বিকালে এ দোকানেই ওসমান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে রাতেই তিনি বানেশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আটজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।

অভিযোগে আওয়ামী লীগ নেতা ও ডিস ব্যবসায়ী আবুল কালাম আজাদ ছাড়াও অন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- মো. জুয়েল (৩০), মো. সাদেকুল (৩১), হামিদ ড্রাইভার (৪০), মো. মেহেদী (২৫), জহিরুল ইসলাম (৩২), মো. নাসির (৩৫) ও মো. সাগর (৪০)। তাদের বিরুদ্ধে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ওসমান আলী বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে তিনি বানেশ^র হাট ইজারা নিয়ে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তিনি সরকারকে নায্য দর দেন বলে অন্যরা কম টাকায় হাটটি ইজারা নিতে পারেন না। এ জন্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তার ওপর ক্ষুব্ধ। আগামী ফেব্রুয়ারিতে হাটটি আবার ইজারা দেওয়া হবে। এই ইজারা প্রক্রিয়ায় তিনি যেন অংশ না নেন তার জন্য ভয় দেখাতে এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, বুধবার বিকালে তিনি দোকানে বসেছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা কালামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে যায়। তারা প্রথমেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাটার বন্ধ করে দিয়ে তাকে মারধর করা হয়। এরপর সন্ত্রাসীরা ওসমানের পকেট থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তাকে শাসানো হয় যে, এখন থেকে তারা যা বলবে তা শুনতে হবে। তা না হলে হত্যা করে লাশ গুম করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ওসমান আলী আরও বলেন, তার ওপর হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। এর আগে তারা বানেশ^র বাজারে ব্যাংক ভাঙচুর করেছিল। তাদের এই হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোকানে গিয়ে তার ওপর হামলার সমস্ত ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তার কাছে ফুটেজ আছে। তিনি হামলাকারী এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

সংবাদ সম্মেলনে ওসমান আলীর মেয়ে শামসুন নাহার উর্মি, জামাতা আবদুল কাদের, রোমান উদ্দীন সজীব ও বেয়াই রেজাউল করিম উপস্থিত ছিলেন। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যবসায়ীরা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখেন। দুপুরে তারা বিক্ষোভ-মিছিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘ওসমান আলী আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন। তাই আমার ছেলেরা গিয়ে একটু ধাক্কা দিয়ে এসেছে। এর বেশি কিছু না। সকালে আমার ছেলেদের মারধর করা হয়েছে। আমরাও মামলা করছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘ওসমান আলী যে অভিযোগ দিয়েছেন তা মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। কালামও একটা অভিযোগ দিয়েছেন। সেটা তদন্ত করা হচ্ছে। আমরা এলাকাতেই এখন আছি। পরিস্থিতি শান্ত রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST