৯ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল ১০টায় কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিভাগের শিক্ষক ইউনুস আলী ও সারওয়ার জাহান আজ সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু করেন। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ইনজামুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি বাড়ি থেকে যাতায়াত খরচ বাবদ মাত্র ১০০ টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু স্যাররা পরীক্ষা নেওয়ার পর পিয়নকে ৫০ টাকা দিতে বাধ্য করেন। এখন আমার বাড়ি ফেরার টাকা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।”

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, টাকা আদায়ের সময় শ্রেণিকক্ষের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে এই অর্থ আদায় করা হয়। আমেনা নামের আরেক পরীক্ষার্থী বিস্ময় প্রকাশ করে বলেন, “ফরম পূরণের সময়ই আমাদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার ফি নেওয়া হয়েছে। তাহলে এখন কেন আবার নতুন করে টাকা নেওয়া হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।”

আরও পড়ুনঃ   যশোরের শার্শা লক্ষণপুর সড়কে তালের আঁটি বপন

জানা গেছে, চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে মোট ১৪০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে এভাবে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়ের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, “এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে আলাদাভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।” তিনি আরও বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST