২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

গুদামে মিলল ৯০ বস্তা পলিথিন, জরিমানা-মুচলেকায় ছাড়া পেলেন ব্যবসায়ী

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি গুদাম থেকে ৯০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাসুদ রানা নামে এক পলিথিন ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কেশরহাট ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ফুলশো গ্রামের গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা।

আরও পড়ুনঃ   সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ: বিএ, বিএসএস পরীক্ষা বিষয়ক বাউবির মতবিনিময় সভা

ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। তবে পলিথিনগুলোর ওজন মাপা হয়নি। জরিমানাপ্রাপ্ত মাসুদের কেশরহাটে পলিথিনের ব্যবসা আছে। তিনি অন্য কোথায় থেকে পলিথিনগুলো আমদানি করেছেন। এরপরে এখান থেকে তিনি বিক্রি করেন। তিনি মূলত কেশরহাটের ব্যবসায়ী।

আরও পড়ুনঃ   রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন করলেন উপাচার্য

তিনি আরও বলেন, এ ঘটনায় মাসুদ রানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি এই মর্মে মুচলেকা দিয়েছেন যে, নিষিদ্ধ এই পলিথিনের ব্যবসা তিনি করবেন না। তিনি কাগজের তৈরি বিভিন্ন প্যাকেটের ব্যবসা করবেন। তাকে নজরদারিতে রাখা হবে যেন তিনি পলিথিনের ব্যবসা না করেন। বিষয়টি পরিবেশ অধিদপ্তরে জানানো হয়েছে। পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST