৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কেঁদে-কাঁদিয়ে সুয়ারেজের বিদায়

অনলাইন ডেস্ক : সালটা ২০১১ তারিখ ১৪ জুলাই। প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল উরুগুয়ে। এরপর আর কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পায়নি উরুগুয়ে। সেই প্যারাগুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটি করেছিলেন সুয়ারেজ। এবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতি টানলেন নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। গতকাল বাংলাদেশ সময় সকালে ঘরের মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নামে উরুগুয়ে। সেই ম্যাচে গোলশূন্য থেকে মাঠ ছাড়ে দুই দল। তবে এদিন সব আলো কেড়ে নেন লুইস সুয়ারেজ।

গতকাল ৩৭ বছর বয়সী এই তারকার বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা ও উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ। এ দিন এই কিংবদন্তিকে বিদায় জানাতে বড় বড় ব্যানারে সুয়ারেজের নাম লিখে নিয়ে মাঠে আসেন দর্শকরা। ম্যাচ শেষে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুয়ারেজ। তার চোখ বেয়ে তখন পরছিল বেদনার অশ্রু। শুধু তিনিই নয়, তার পরিবারের সদস্য থেকে শুরু করে সতীর্থ ও গ্যালারিতে থাকা দর্শক সবাই অশ্রুসিক্ত চোখে বিদায় দিয়েছেন এই কিংবদন্তিকে।

আরও পড়ুনঃ   ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

এর আগে ২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় সুয়ারেজের। উরুগুয়ের জার্সি গায়ে ১৪৩টি ম্যাচ খেলে করছেন ৬৯টি গোল। উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তমকা সুয়ারেজের গায়ে। দেশের হয়ে তার একমাত্র ট্রফি ২০১১ সালের কোপা আমেরিকা। সেবার কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। তার বিদায়ী ম্যাচে ২০১১ সালের কোপার সেই ট্রফিকে নিয়ে আসা হয়। সেটি নিয়ে উদযাপনও করে সুয়ারেজ। ম্যাচ শেষে কান্না ভেজা চোখে তিনি বলেন, ‘উরুগুয়ে যেকোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারো চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেক জন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়েকে অনেক দূর নিয়ে যাবে। আমি সব সময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব।’

সুয়ারেজের সবচেয়ে ভালো বন্ধু আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে একসাথে মাঠ মাতিয়েছেন প্রায় এক দশক। একসঙ্গে গড়েছেন অসংখ্য রেকর্ড। বতর্মানেও ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি-সুয়ারেজ। প্রিয় বন্ধুর বিদায় বেলা আবেগঘন ভিডিও বার্তা দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যা স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয়। বন্ধু সুয়ারেজকে নিয়ে মেসি বলেন, ‘বিশেষ এই দিনে আমি তোমার জন্য এই ভিডিও রেকর্ড করেছি। এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, সেটা আজীবন মনে রাখবে পুরো জাতি।’

আরও পড়ুনঃ   ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

এছাড়াও মেসি আরও বলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম যে তোমার পাশে থাকতে পেরেছি। আমি জানি এই সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল। উরুগুয়ের হয়ে খেলা তোমার কাছে কতটা অর্থবহ, সেটাও আমি জানি। আমি আশা করব, যে ভালোবাসা তোমাকে দেওয়া হচ্ছে, তা তুমি উপভোগ করবে। আমি যা বললাম, তুমি তার চেয়েও বেশি যোগ্য। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি সবকিছু উজাড় করে দিয়েছো। আজ যারা সেখানে উপস্থিত আছে, তুমি তাদের জন্য বিশাল এক উত্তরাধিকার রেখে যাচ্ছো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST