২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কনস্টাসের ঝলমলে শুরুর দিনে বুমরাহর জবাব

অনলাইন ডেস্ক : বক্সিং ডে’র শুরুটা একান্তই যেন নিজের করে নিলেন স্যাম কনস্টাস। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওপেনিং সমস্যা চলছিল ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই। স্টিভেন স্মিথকে দিয়ে কাজ হয়নি। ন্যাথান ম্যাকসুয়েইনি ব্যর্থ হয়েছেন নিজের প্রতিভা দেখাতে। সেদিক থেকে স্যাম কনস্টাসের শুরুটা বেশ আশাজাগানিয়া। তার ইনিংসটা বেশ বিনোদনই দিয়েছে সবাইকে। মেলবোর্নে খেলেছেন ৬৫ বলে ৬০ রানের ইনিংস।

স্যাম কনস্টাসের ব্যাটে অস্ট্রেলিয়ার দারুণ শুরুর পর মেলবোর্নে শেষ বিকেলে আগুন ঝড়িয়েছেন জসপ্রীত বুমরাহ। ২১ ওভার বল করে তিন উইকেট শিকার করেছেন তারকা এই পেসার।

প্রথম সেশনে দুর্দান্ত অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে সমানে সমানে লড়াই। শেষ সেশনে কামব্যাক ভারতীয় বোলারদের। বক্সিং ডে টেস্টের প্রথম দিন ‘কপিবুক’ টেস্ট ক্রিকেট দেখলেন মেলবোর্নের ৮৭ হাজার দর্শক। দিনের শেষে অজিদের স্কোর ৬ উইকেটে ৩১১ রান।

বোর্ডার-গাভাস্কার সিরিজের তিন ম্যাচ শেষে ফলাফল ১-১। সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। পিচে যে শুরুর দিকে বোলাররা একেবারে সাহায্য পাচ্ছিলেন না, তেমন নয়। কিন্তু অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস মেলবোর্নে শুরুটা দারুণ করেন।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

যে বুমরাহ গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছেন, ১৯ বছর বয়সী কনস্টাস সোজা পালটা আক্রমণ করলেন সেই বুমরাহকেই। যার ফলে শুরুতেই তছনছ হয়ে যায় ভারতীয় বোলিং। হাফ সেঞ্চুরি করলেন মাত্র ৫২ বলে। কনস্টাস শেষমেশ ৬৫ বলে ৬০ রান করে ফেরেন জাদেজার বলে। অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন উসমান খাজাও। তিনি ৫৭ রান করে বুমরাহর শিকার হন।

দুই ওপেনারই শুরুটা দারুণ করে দিয়েছিলেন। তবে তাদের প্যাভিলিয়নে ফেরানোর পরও ভারত ম্যাচে ফিরতে পারেনি। অজি ইনিংসের হাল ধরেন লাবুশেন এবং স্টিভ স্মিথ। অজি মিডল অর্ডারের দুই স্তম্ভ ৮৩ রানের জুটি গড়েন। লাবুশেন যখন ব্যক্তিগত ৭২ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হলেন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ২৩৭। এরপর থেকেই কামব্যাক শুরু ভারতের।

আরও পড়ুনঃ   উত্তরা মেইল চালুর দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদান

আগের তিন ম্যাচে ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ানো ট্র্যাভিস হেড এদিন রানের খাতাও খুলতে পারেননি। তাকে শূন্য রানে ফেরান বুমরাহ। মিচেল মার্শের সিরিজটা এমনিই ভালো যাচ্ছে না। তিনি এদিনও আউট হন ৪ রানে। অ্যালেক্স কেরি এবং স্মিথ অবশ্য ফের জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোর ৩০০-র কাছে পৌঁছে দেন। শেষদিকে আকাশদীপ কেরিকেও ফিরিয়ে দেন। কিন্তু অন্য প্রান্ত একা সামলে রেখেছেন স্মিথ।

দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩১১। দুই অপরাজিত ব্যাটার স্মিথ ৬৮ রানে টিকে আছেন। অধিনায়ক কামিন্স খেলছেন ৮ রান করে। অন্যদিকে, বুমরাহর তিনটি ছাড়াও একটি করে উইকেট শিকার করেছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST