১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

“ঐক্য ও নৈতিকতাই সাংবাদিক সংগঠনের মূল শক্তি”-আলমগীর গনি

প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান বিভাগীয়, জেলা ও মহানগর কমিটি।

স্টাফ রিপোর্টার : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে রাজশাহী নগরীর রানীবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি আদর্শ ও অধিকারভিত্তিক সংগঠন। সংগঠনকে গতিশীল করতে হলে সকল ইউনিটকে সক্রিয় রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নৈতিকতা ও ঐক্য বজায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “সংগঠনের শক্তি আসে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা থেকে।”

আরও পড়ুনঃ   সাদা ফুলে কালো সোনার স্বপ্নে বিভোর কৃষক

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। তিনি বলেন, “রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করতে জেলা ও মহানগর কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ের কার্যক্রমই সংগঠনের প্রকৃত পরিচয় তুলে ধরে।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের আন্তরিকতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দেওয়া সম্ভব।”

জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আরও পড়ুনঃ   ৮৫০টি কামিকাজি ড্রোন কিনছে ভারত, বাজেট ২ হাজার কোটি রুপি

এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল। তিনি বলেন,“মহানগর কমিটি সবসময় জেলা ও বিভাগীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণই আমাদের অগ্রাধিকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মিশাল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক হাসান মৃধা, ওমর আলী, মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST