১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এ বিজয়ের মাসে স্বাভাবিকভাবে এই দিনটি যেমন আমাদের আনন্দের হয়, এর চেয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে পাওয়ার এই দেশটা মুক্তির জয় নিয়ে আসে। তিনি বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখেছেন সারাদেশ ব্যাপী জেলায় জেলায়, উপজেলায় এ বিজয় দিবসটি আনন্দের সাথে অনেক ব্যাপকভাবে উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বর আমাদের থেকে যেন কখনোই মুছে না যায় এবং যাবেও না বলে তিনি উল্লেখ করে বলেন, আমি সব সময় বলে থাকি ১৬ই ডিসেম্বর আমাদের রক্তের সাথে মেশা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন আয়োজিত জয়িতার কথা বলতে গিয়ে তিনি বলেন, জয়িতা নতুন রূপ নিয়ে শুরু হতে যাচ্ছে এবং এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে।

তিনি আজ ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

আরও পড়ুনঃ   মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায়

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে । তিনি বলেন, নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তখন পরিবার থেকে সমাজ-সবখানেই ইতিবাচক পরিবর্তন আসে। জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম । তিনি নারীদের প্রশিক্ষণ, বাজারসংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরো বলেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। জয়িতা ফাউন্ডেশন এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য ব্র্যান্ডিং ও বিপণনে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জয়িতা বিজয় মেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বিশেষ অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন গণপূর্ত কর্তৃক জয়িতার পূর্ণকার্যক্রম সম্পন্ন হলে উদ্যোক্তাদের দেশীয় পণ্য সামগ্রী সকল সময় প্রদর্শনের সুযোগ পাবে। আজকের মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা উদ্যোক্তারা অংশ নিতে পেরে অনেক খুশি হয়েছে। আমাদের দেশের মানুষের কাছে দেশীয় পণ্য সামগ্রী ব্যবহারে আগ্রহী করে তোলাই জয়িতা মেলার উদ্দেশ্য বলে তিনি জানান। সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সকলের সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

জয়িতা বিজয় মেলায় জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজ, জয়িতা ফাউন্ডেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, নকশা ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে ।

এ মেলা ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST