২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এক ম্যাচ পর ফের হারল আর্সেনাল

অনলাইন ডেস্ক : গেল মৌসুমে নিজেদের প্রথম ২৫ ম্যাচ থেকে আর্সেনাল হেরেছিল মোটে ১ ম্যাচ। আর এবারে শেষ তিন ম্যাচের মধ্যে দুই হার। অন্য এক ম্যাচে গানার্সরা করেছে ড্র। চলতি মৌসুমে আর্সেনাল ঠিক কেমন ছন্দহীন, তার নমুনা হয়ত এখান থেকেই পাওয়া সম্ভব। আর্সেনাল আরও খানিকটা পিছিয়ে যেতে পারে লিভারপুল আর ম্যানচেস্টার সিটি জয় পেলে।

আর্সেনালের এবারের হার নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। দ্য ম্যাগপাইদের কাছে মিকেল আর্তেতার শিষ্যরা হেরেছে ১২ মিনিটের একমাত্র গোলে। গানার্সদের জালে বল জড়িয়েছেন নিউক্যাসেলের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাক। নিউক্যাসেল নাম্বার নাইনের এই গোলেই সেন্ট জেমস পার্ক থেকে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে আসে আর্সেনাল। গত মৌসুমেও সেন্ট জেমস পার্কে এই একই ব্যবধানে হেরেছিল গানাররা।

আরও পড়ুনঃ   মেসির ‘খোঁজ’ দিয়ে কোচ বললেন, আগের চেয়ে ভালো আছে

চোট কাটিয়ে গ্যাব্রিয়েল ফেরায় অনেক দিন পর আবার একসঙ্গে আর্সেনাল মাঠে পেয়ে যায় গ্যাব্রিয়েল-সালিবা জুটি। দুদিন আগেই সালিবাকে নিয়ে সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক বলেছিলেন, সালিবার বয়সে তিনিও এই ফ্রেঞ্চম্যানের সমান ছিলেন না। তেমনই দুর্দান্ত সালিবাকে এড়িয়ে আজ গোল করলেন ইসাক।

অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক হেডটি নিয়েছেন গ্যাব্রিয়েল ও সালিবার মাঝ থেকে লাফিয়ে উঠেই। তবে এই গোল বাদ দিলে আর্সেনালই ছিল এগিয়ে। আর্তেতার শিষ্যদের বল দখল ছিল ৬৩ শতাংশ, নিউক্যাসলের ৩৭ শতাংশ। তবে গোলে লক্ষ্য করে শট নেওয়া আর লক্ষ্যে শট রাখায় স্বাগতিক নিউক্যাসলই ছিল এগিয়ে। আর্সেনালের গোল উদ্দেশ করে ৯টি শট নেয় নিউক্যাসল, যার চারটিই ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনাল ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।

আরও পড়ুনঃ   এখনো উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র, আড়াই লাখ গুলি

আজকের হারের পর ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে খেলতে নামার আগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৯ ম্যাচে ২৩। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে দ্বিতীয় স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৪

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৫

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৬

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৭

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৮

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৯

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১০

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১১

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১২

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৩

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৪

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৫

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৬

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৮

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৯

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST