৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

‘এক গোল’ আর ‘তিন ড্র’ দিয়েই সেমিফাইনালে ফ্রান্স

অনলাইন ডেস্ক : ইউরো শুরুর আগেই ফ্রান্সকে ধরে রাখা হয়েছিল শিরোপার দাবিদার হিসেবে। ২০১৬ সাল থেকেই যেকোন টুর্নামেন্ট এলেই তাতে ফেবারিট হিসেবে জায়গা করে নেয় ফ্রান্সের নাম। ২০১৬ ইউরোর ফাইনাল, ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ২০২২ বিশ্বকাপে রানারআপ… ধারাবাহিকভাবেই দুর্দান্ত ছিল দিদিয়ের দেশামের দল।

এবারের ইউরোতেও এখন পর্যন্ত ফ্রান্স হারেনি কোনো ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে চলে গিয়েছে সেমিফাইনালে। কিন্তু আসরের সেরা চারে চলে গেলেও ফ্রান্স এখন পর্যন্ত জয় পেয়েছে মোটে ২ ম্যাচে। তারা গোলও করেছে ১টি। সেটাও পেনাল্টি থেকে। অর্থাৎ সেমিতে যাওয়া দিদিয়ের দেশামের দল আসরে এখনও ওপেন প্লে থেকে কোনো গোলই করতে পারেনি।

আসরে ফ্রান্সের প্রথম ম্যাচ ছিল অস্ট্রিয়ার বিপক্ষে। ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতী গোলে সেদিন জয় নিয়ে ফেরে ফ্রান্স। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এনগোলো কান্তে। মাঝমাঠে দাঁড়িয়ে একাধিকবার অস্ট্রিয়াকে ঠেকিয়ে রেখেছিলেন এই মিডফিল্ডার। জয়টাও সেদিন নিয়ে এসেছিলেন তিনিই।

আরও পড়ুনঃ   হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পরের ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ড। সেই ম্যাচটা হয় গোলশূন্য ড্র। সেদিন অন টার্গেট ৩ শট রাখতে পেরেছিল ফ্রান্সের আক্রমণভাগ। গোল আসেনি তাতে। পরের ম্যাচে ফ্রান্স পায় টুর্নামেন্টে নিজেদের একমাত্র গোল। পেনাল্টি থেকে পোল্যান্ডের বিপক্ষে গোল করেন কিলিয়ান এমবাপে। তবে সেই ম্যাচটাও হয় ড্র। রবার্ট লেভানডফস্কি স্পটকিকে গোল করলে ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রতে।

দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে আরেকদফায় ভক্তদের হতাশ করেছেন ফ্রান্সের ফুটবলাররা। বেলজিয়ামের বিপক্ষে ১৯ বার গোলে শট নিয়েছে ফ্রান্স। তারমাঝে ১৬ বারই তারা বল মেরেছে পোস্টের বাইরে। মাত্র দুই বার অন টার্গেট শট ছিল তাদের। ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল আদায় করেছে ফ্রান্স। র‍্যান্ডাল কোলো মুয়ানির শট ইয়ান ভের্টনঘেনের পায়ে লেগে জড়ায় জালে।

১-০ গোলের ওই জয়ের সুবাদে কোনোক্রমে বেলজিয়াম বাঁধা টপকে কোয়ার্টার ফাইনালে পা রাখল কিলিয়ান এমবাপেরা। নিজেদের চতুর্থ ম্যাচে এসেও ইউরোতে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করা হলো না ফ্রান্সের। টুর্নামেন্টে ৪ ম্যাচ শেষে ফ্রান্সের গোল ৩টি। যার দুটি আত্মঘাতী আর একটি পেনাল্টি থেকে।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

আসরের ৫ম ম্যাচ ফ্রান্স খেলল গতকাল পর্তুগালের বিপক্ষে। পুরো ম্যাচে ১২০ মিনিট চেষ্টা করেও পর্তুগিজদের বিপক্ষে জালের দেখা পাননি ফ্রান্সের তারকাখচিত দল। এদিন ২০ বার শট নিয়ে পোস্টের বাইরেই মেরেছে ৯ বার। অন টার্গেট শট ৫টি। বিগ চান্স মিস দুবার।

তবে এতকিছুর পরেও টাইব্রেকারে জয় পেল ফ্রান্স। ৫-৩ ব্যবধানের জয়ে তারা টিকিট কাটল সেমিফাইনালের। যদিও এমন ম্যাচকে পুরোপুরি জয় বলার অবস্থা নেই। ফিফার স্বীকৃতি অনুযায়ী, এই ম্যাচ লিপিবদ্ধ থাকবে ড্র হিসেবে। সেমিফাইনালে গিয়েও ফ্রান্সের নামের পাশে তাই ১ জয়ই থাকলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

২

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৩

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৬

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৭

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৮

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১০

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৩

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৪

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৫

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৬

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৭

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৮

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST