২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

একই গ্রুপে দুই আবাহনী ও মোহামেডান

অনলাইন ডেস্ক : ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম এখনও মাঠে গড়ায়নি। আজ বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। এতে দেশের দুই ঐতিহ্যবাহী দল ও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান একই গ্রুপে পড়েছে। বি গ্রুপে রয়েছে আরেক আবাহনীও।

আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশটি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলোর গত লিগের অবস্থান অনুসারে পাঁচটি পটে ভাগ করা হয়। ড্র অনুষ্ঠান কাভার করতে আসা সাংবাদিকদের দিয়েই পট থেকে নাম উঠানো হয়।

দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ঐ ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে।

আরও পড়ুনঃ   কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

ফেডারেশন কাপের টুর্নামেন্টে এই পরিবর্তনের কারণ সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘অনেক কষ্ট ও ধারাবাহিকতা বজায় রেখে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়। একটি বাজে দিনের জন্য তারা যেন বাদ না পড়ে এজন্য এই সিস্টেম। আশা করি এটি কার্যকরী হবে।’

৫ আগস্ট পরবর্তী সময়ে ঘরোয়া ফুটবলে প্রভাব পড়েছে অনেক। শেখ রাসেল ও জামাল ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ঢাকা আবাহনীও খেলছে বিদেশি ছাড়া। ফেডারেশন কাপের প্রতিদ্বন্দ্বীতা সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আবাহনীতে বিদেশি না থাকলেও লোকাল সংগ্রহ অনেক ভালো। ব্রাদার্সও ভালো দল গড়েছে। আশা করি ভালো টুর্নামেন্ট হবে।’

বসুন্ধরার কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। গ্রুপ ও রোড টু ফাইনালের ভেন্যু ড্রতে নির্ধারণ হলেও ফাইনালের ভেন্যু বাফুফের পেশাদার লিগ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। লিগের মাঝে মাঝে প্রতি সপ্তাহে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ২ মে।

আরও পড়ুনঃ   বাংলা নববর্ষ উপলক্ষ্যে র‌্যালি করবে আওয়ামী লীগ

গত আসরের মতো এই আসরেও ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। ড্র অনুষ্ঠানের আগে স্পন্সর নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের প্রাইজমানি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারেননি লিগ কমিটির চেয়ারম্যান। বাফুফে ভবনে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও ছিলেন দশ ক্লাবের প্রতিনিধি।

গ্রুপ এ – বসুন্ধরা কিংস, পুলিশ, ফর্টিজ, ব্রাদার্স, ওয়ান্ডারার্স।

গ্রুপ বি – মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ফকিরেরপুল ইয়ংমেন্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST