১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত আল জাজিরার সাংবাদিক কোমায়

অনলাইন ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে সংবাদমাধ্যম আল জাজিরার এক ক্যামেরাম্যান কোমায় চলে গেছেন। গুরুতর আহত ওই সংবাদকর্মীর নাম ফাদি আল-ওয়াহিদি।

চলতি মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি স্নাইপারের গুলিতে আহত হন তিনি। শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্নাইপারের গুলিতে আহত আল জাজিরার ক্যামেরাম্যান ফাদি আল-ওয়াহিদি কোমায় চলে গেছেন এবং জরুরি চিকিৎসার জন্য ইসরায়েল তাকে এখনও অবরুদ্ধ এই ভূখণ্ডটি ছেড়ে যাওয়ার অনুমতি দেয়নি।

আল জাজিরা বলছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল আক্রমণের বিষয়ে রিপোর্ট করার সময় ফিলিস্তিনি এই সাংবাদিককে ঘাড়ে গুলি করা হয়। যদিও দায়িত্বপালনের সময় তিনি প্রতিরক্ষামূলক পোশাক পরেছিলেন যেটি স্পষ্টভাবে তাকে প্রেসের সদস্য হিসাবে চিহ্নিত করেছিল।

আরও পড়ুনঃ   আমি কোনও আলোচনা করব না, আপনার যা ইচ্ছা তাই করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা তিনটি সংস্থার আবেদন সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ আল-ওয়াহিদি এবং সহযোগী আল জাজিরার ক্যামেরাম্যান আলী আল-আত্তারকে “জীবন রক্ষাকারী চিকিৎসার” জন্য গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেয়নি।

বৃহস্পতিবার আল জাজিরা আরবি জানিয়েছে, গত ৯ অক্টোবর তাকে হাসপাতালে নেওয়ার পর থেকে আল-ওয়াহিদির অবস্থার আরও অবনতি হয়েছে।

গাজা শহরের পাবলিক এইড হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, তারা তাকে চিকিৎসা করতে এবং সম্পূর্ণ পক্ষাঘাত প্রতিরোধ করতে অক্ষম। তিনি তার ধমনী, শিরা এবং ছিন্নভিন্ন হাড়ের ক্ষতিতে ভুগছেন বলেও জানিয়েছেন তারা।

হাসপাতাল বারবার আল-ওয়াহিদিকে বিদেশে স্থানান্তর করার জন্য অনুরোধ করছে, কারণ তার আঘাতের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতালটিতে সম্পদ খুবই অপর্যাপ্ত।

মধ্য গাজার দেইর আল-বালাহে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবস্থা কভার করার সময় আল-আত্তারকে গুলি করার কয়েকদিন পর আল-ওয়াহিদির ওপর ইসরায়েলি বাহিনীর হামলার এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে উত্তর কোরিয়ায় পুতিন

মেডিকেলে টেস্টের একটি স্ক্যানে দেখা গেছে, তার মাথার খুলিতে শ্রাপনেল আটকে আছে এবং মস্তিষ্কে রক্তপাত হচ্ছে, কিন্তু এই আঘাতের জন্য গাজায় কোনো চিকিৎসা হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নিহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের এই চলমান আগ্রাসনে গাজায় প্রায়শই সাংবাদিকদেরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলের যুদ্ধে ভূখণ্ডটিতে এখন পর্যন্ত ১৭৫ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

২

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৩

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৪

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৫

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৬

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৭

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৮

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৯

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১০

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১১

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১২

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৩

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৪

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৭

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৯

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

২০

Design & Developed by: BD IT HOST