১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরাইলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনলাইন ডেস্ক : প্রতিশোধ নিতে মরিয়া ইরান দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলে। এই হামলায় ইসরাইলে এক নারী নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। শনিবার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে, প্রথম ধাপে ইরান অন্তত ২শ’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ১০টির কম ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তেল আবিবের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হচ্ছে। অন্যদিকে ইরানেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরানে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরান ইন্টারন্যাশনাল বলেছে, তেহরান ও ইসফাহানে অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এখন ইরানের তেল এবং গ্যাসের অবকাঠামোতে হামলার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ   ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া

ইসরাইলের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান।

এর আগে গতকাল শুক্রবার ভোরে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি’র প্রধানসহ ইরানের ২০ জন কমান্ডার, ৬জন শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিনশ’র ও বেশি।

এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটিসহ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইসরাইল। দুই দেশের মধ্যে এখন পাল্টাপাল্টি হামলা চলছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST