২৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা সভা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ কর্মকর্তাবৃন্দ। ছবি: মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্দেশনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তাবৃন্দ।

রোববার (২৯ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভার শুরুতেই মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনকে অভিনন্দন এবং স্বাগত জানান। তিনি বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখযোগ্য কয়েকটি কাজকে অধিকতর গুরুত্বসহকারে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

তিনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে নারী নির্যাতন এবং মাদক রোধে সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করা। ধর্ষণসহ যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এ বিষয়ে সারা দেশব্যাপী মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

আরও পড়ুনঃ   হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি প্রণয়ন এবং পণ্য বিপণনে সুযোগ বাড়ানোর মাধ্যমে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে জোর দিয়ে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করার জন্য জয়ীতা ফাউন্ডেশনকে পদক্ষেপ গ্রহণের কথা বলেন তিনি। কর্মজীবী মহিলা হোস্টেলে নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণসহ ভালো পরিবেশ নিশ্চিত করা, হোস্টেলের সীট সংখ্যা বাড়ানো এবং জেলা পর্যায় পর্যন্ত এর পরিসর বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দেন তিনি। প্রান্তিক পর্যায়ে গ্রামাঞ্চলে নারীদের প্রজনন স্বাস্থ্যের দিকেও অধিকতর নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। জাতীয় মহিলা সংস্থাকে পুরোপুরি ঢেলে সাজানো প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ শিশু একাডেমির পরিসর বাড়ানো এবং শিশুর মানসিক বিকাশে এ একাডেমির অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তিনি জোর দেন । প্রতিবন্ধী শিশুদের বিকাশে কী কী কাজ করা যায় সে বিষয়ে সমন্বয় সাধন করার জন্যও নির্দেশনা দেন তিনি৷

আরও পড়ুনঃ   ৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

কর্মজীবী নারীদের সন্তানদের যত্নের বিষয়টি মাথায় রেখে ডে-কেয়ার সেন্টারের উন্নয়নে কী কী কাজ হাতে নেওয়া যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেন। কেয়ার গিভিং এ নারী-পুরুষ উভয়কে প্রশিক্ষিত করার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টে NSDA (National Skill Development Authority) এর সাথে সমন্বয় সাধন করে কাজ করা যায় কিনা সে বিষয়ে তিনি কার্যক্রম গ্রহণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে কার্যকর এবং বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবং মনিটরিং ব্যবস্থা অধিকতর জোরদার করতে হবে।

সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোঃ ফিরোজ উদ্দিন খলিফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST