১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

অনলাইন ডেস্ক : তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশটিতে ২০২৮ সালের এপ্রিলে পরবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এরদোয়ানের রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উকুম বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে বলেন, “যদি ৩৬০ আইনপ্রণেতা নতুন নির্বাচনে সমর্থন জানান, তাহলে ২০২৮ সালের এপ্রিলে এ নির্বাচন হবে।”

তুরস্কের আইন অনুযায়ী ওই বছরের মে মাসে নির্বাচন হওয়ার কথা আছে। তবে দেশটির ৬০০ আইনপ্রণেতার ৩৬০ জন যদি আগাম নির্বাচনে সমর্থন জানান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন করা সম্ভব। আর আগাম নির্বাচন হলে এরদোয়ানের জন্য নতুন করে আবারও নির্বাচিত হওয়ার পথ খুলে যাবে।

আরও পড়ুনঃ   মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

এরদোয়ানের একে পার্টি ও তাদের জোটসঙ্গী এমএইচপির পার্লামেন্টে ৩২৬টি আসনে নিয়ন্ত্রণ আছে।

এরদোয়ানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বলে আসছে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। তবে এখন তারা আগাম নির্বাচনের কথা বলছে।

৭২ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম ক্ষমতায় আসেন। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হন।

আরও পড়ুনঃ   শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল

এরআগে প্রধানমন্ত্রী থেকে তুরস্কে প্রেসিডেন্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। তিনি ২০১৮ ও ২০২৩ সালে আবারও প্রেসিডেন্ট হন। যদি আগাম নির্বাচন না হয় তাহলে এরদোয়ান আর প্রেসিডেন্ট হতে পারবেন না।

২০২৩ সালে যখন সর্বশেষ নির্বাচন হয় তখন এরদোয়ান জানিয়েছিলেন এটি তার প্রেসিডেন্টের শেষ মেয়াদ হবে। ওই সময় তিনি সাধারণ মানুষের কাছে আরেকবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ চান।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

২

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৩

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৭

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৮

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৯

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১০

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১১

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১২

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১৩

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৬

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৮

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

২০

Design & Developed by: BD IT HOST