২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অব্যাহত আছে বন্যাদুর্গতদের মাঝে রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ প্রেরণ

তথ্য বিবরণী : দেশের দক্ষিন-পূর্বাঞ্চলে সংঘটিত সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ প্রেরণ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) ত্রাণের ৮ম ট্রাক ত্রাণ নিয়ে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেছে এবং ৯ম ট্রাকটি প্রেরণের প্রস্তুতি চলছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ইতোপূর্বে প্রেরিত প্রতিটি ট্রাকে ত্রাণ হিসেবে যাচ্ছে, ১২০০ থেকে ১৪০০ প্যাকেট শুকনো খাবার, ১৫০০ থেকে ২০০০ বোতল পানি, ঔষুধ ও পোশাক সামগ্রী।

গত ২১ আগস্ট বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ দিতে রাজশাহীর বিভিন্ন সংগ্রহ বুথে জনতার ঢল নামে। বিভিন্ন মোড়ে মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ত্রাণ সংগ্রহ বুথ বসিয়ে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করেছেন। এমনকি ছোট শিশুরা তাদের জমানো অর্থ বন্যার্তদের জন্য দান করেছে। রাজশাহীর সর্বস্তরের মানুষ স্বপ্রণোদিত হয়ে ত্রাণ সামগ্রী ছাত্রদের কাছে দিয়ে যান। কেউ নগদ অর্থ, কেউ খাবার আবার কেউ পোশাকও দিয়েছেন।

আরও পড়ুনঃ   কনসার্টে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের পর বন্যা কবলিতদের সহায়তার জন্য শিক্ষার্থীদের প্রতিই ভরসা করছেন রাজশাহীর সাধারণ মানুষ। তারই প্রেক্ষিতে রাজশাহীর জনসাধারণ, বিভিন্ন উপজেলা ভিত্তিক ছাত্র সংগঠন, বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকেও ত্রাণ ও নগদ অর্থ প্রদান করতে দেখা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত আট ট্রাক ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে, ৯ম ট্রাক প্রেরণের প্রস্তুতি চলছে। ত্রাণ হিসেবে প্রেরণ করা হয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, পানি, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ওষুধ। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক প্রেরণ করা হয়েছে। তাছাড়া একদল উদ্ধার কর্মীও প্রেরণ করা হয়েছে। উদ্ধারকর্মীরা তাদের কাজ সেখানে চলমান রেখেছে। সমন্বয়করা আরও জানান ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ যে সকল এলাকা বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সে সকল এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ প্রেরণ করা হয়েছে।
ত্রাণ গ্রহণ কার্যক্রম এখনো চলমান রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতদিন পর্যন্ত না জানানো হচ্ছে ততদিন পর্যন্ত ত্রাণ গ্রহণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST