৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্টে একটা ডেভিলও যেন বাদ না যায়

অনলাই্ন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গাজীপুরকে যারা সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত করেছে তাদের এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে ধরতে হবে। একটা ডেভিলও যেন বাদ না যায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এজন্য তারা দেশ থেকে ২৬০ বিলিয়ন ডলার পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতোমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করব এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে, এর মানে এই নয় যে আজকে ১৫ জনকে ধরে কালকে সকালে জামিন দিয়ে দেবে।

আরও পড়ুনঃ   রাসিকের অর্থ ও সংস্থাপন বিষয়কস্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

তিনি বলেন, সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই। এরা হচ্ছে গণহত্যাকারী সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। এই মোজাম্মেল হচ্ছে গণহত্যাকারী।

এর আগে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST