৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অধিনায়ক শান্তকে ‘লেটার মার্ক’ দিলেন তাসকিন

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সিরিজ। এরপর এবার চলমান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও নেতা হিসেবে আছেন শান্ত।

এই দুই সিরিজে শান্তর অধিনায়কত্ব কেমন ছিল? এমন প্রশ্ন আজ করা হয়েছিল তাসকিন আহমেদকে। উত্তরে তাসকিন বলেন, ‘এখন পর্যন্ত তো শেষ দুইটা সিরিজে আমি খুব উপভোগ করেছি ব্যক্তিগতভাবে এবং বাকিরাও হয়তো করেছে। ও (শান্ত) উন্নতি করছে। ওর মধ্যে ওই নেতৃত্বের জিনিসটাও আছে। তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে দলের সংস্কৃতি খুব ভালো আছে। সবাই চেষ্টা করছে যে কীভাবে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড সবার বেটার ইনভলমেন্ট রেখে একটু ভালো করা যায়।’

আরও পড়ুনঃ   জুলাই হত্যাকাণ্ড: বিএসএমএমইউয়ের চিকিৎসক–নার্সসহ ১৫ জন বরখাস্ত

‘যেহেতু ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিক্যালি পাওয়ার আমাদের কম। পাওয়ার ক্রিকেট যেহেতু টি-টোয়েন্টি। সেক্ষেত্রে কীভাবে আমরা গ্যাপগুলো আরও ইউজ করতে পারি বা রান আরেকটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করতে হবে। বোলিংয়ে আরেকটু ভালো করা যায় কেমনে, ডেথে আরেকটু ভালো করা যায়।’-যোগ করেন তাসকিন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে ভালো করতে পারেনি বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটাররা। তাসকিন বললেন সেখানে উন্নতির কথা, ‘ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয় বাইরের সমর্থক বা বাইরের যারাই আছেন, সবার থেকে বেশি হতাশ কিন্তু আমরা হই সবার আগে। কারণ, দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে কাজ করেই যাচ্ছি যে কীভাবে আমাদের ব্যাটিং-বোলিং আরও উন্নতি করা যায়।’

আরও পড়ুনঃ   স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

‘এটা আমরাও বুঝতে পারছি আমাদের চাহিদা অনুযায়ী শুরু হচ্ছে না এবং এটা নিয়ে কাজ হচ্ছে। আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তো কোনো কিছু হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আমি আশা করি সামনে আরও ভালো কিছু হবে এবং ইনশাল্লাহ এ দুটা ম্যাচেও ভালো হবে।’-যোগ করেন তাসকিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST