২৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

৪২ বছর ধরে বানর খেলা দেখান আজিজুর

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : অভাবের সংসার। জীবিকার তাগিদে বরফ বিক্রি শুরু করেছিলেন আজিজুর রহমান (৭০)। কিন্তু সেটা ভালো চলছিল না। বরফ বিক্রি ছেড়ে দিয়ে শুরু করলেন কদমার (এক ধরনের মিষ্টান্ন) ব্যবসা। সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন সেই কদমা। ঘুরতে ঘুরতে একদিন এক গ্রামে গিয়ে একজনের কাছে একটা বানর দেখতে পান। বানরটা দেখে খুব কৌতূহল হয় তাঁর। খোঁজ নিয়ে জানতে পারেন বানরটি বিভিন্ন খেলা দেখাতে পারে। শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির কাছ থেকে সঙ্গে করে নিয়ে আসেন বানরটিকে। সেই থেকে বানর খেলা দেখানো পেশা আজিজুরের।
৪২ বছর ধরে এভাবেই বিভিন্ন গ্রামে বানর খেলা দেখান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আজিজুর রহমান।

সম্প্রতি কথা হয় তাঁর সঙ্গে। বানর নিয়ে বললেন নানা মিশ্র অভিজ্ঞতার কথা। আলাপচারিতায় জানা গেল, প্রতিদিন সকাল হলেই একটি সাইকেলে দুইটি বানর নিয়ে বের হয়ে যান তিনি। প্রচারণার জন্য সাইকেলে লাগানো থাকে একটি মাইক। সারাদিন এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে খেলা দেখান। গোমস্তাপুর ছাড়াও নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, শিবগঞ্জ, পোরশা, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায় খেলা দেখানোর জন্য। গ্রামে ঢুকেই মাইকে বানর খেলার ঘোষণা দিলেই ছোট ছোট বাচ্চারা জড়ো হয়ে যায়। বড়রাও এই খেলা উপভোগ করে৷

আরও পড়ুনঃ   শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে কোনোদিন ১০০ টাকা আর ১ কেজি চাল, কোনোদিন ২ কেজি চাল ৩০০ টাকা। আবার কোনোদিন ৫০০ টাকা আর ৫ কেজি চাল পাওয়া যায়। এই আয়ের মধ্যে প্রতিদিন দুটো বানরকে ১০০-১৫০ টাকার খাবার খাওয়াতে হয়।

তিনি আরও জানালেন, এই বানর খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ভেঙেছেন এক পা। তারপরেও থেমে নেই তিনি।

আজিজুর রহমানের তিন ছেলে, দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আর ছেলররা বিয়ে করে আলাদা সংসার করছেন। এখন স্ত্রী আর দুই বানর নিয়েই তাঁর জীবন সংসার।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

আলাপচারিতায় জানালেন, প্রথম বানর আনার পর সেই বানর দিয়ে ১২ বছর খেলা দেখিয়েছেন। এরপর বানরটা মারা যায়। পরে সিরাজগঞ্জ গিয়ে আরেকটা বানর কিনে আনেন। বর্তমানে দুইটা বানর আছে। একটির নাম মৌসুমী আরেকটার নাম মধু। মৌসুমী খেলা দেখাতে পারে। মধু এখনও ‘প্রশিক্ষণে’ রয়েছে।

আজিজুর রহমান জানালেন, ৪২ বছর ধরে বানর খেলা দেখাতে দেখাতে বানরের সঙ্গে জীবনটা মিশে গেছে। এখন বানর ছাড়া একটা দিনও থাকতে পারবো না।

তিনি আরও জানালেন, ‘মোবাইল ফোনের কারণে ছেলেপেলেরা আগের মতো আর বানর খেলা দেখতে চায় না। মাইকিং করেও জড়ো করা যায় না। মোবাইল ছেলেপেলেকে নষ্ট করে দিয়েছে। বেশিরভাগ ছেলেপেলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। তাছাড়া নিজেরও বয়স হয়েছে। আগের মতো সাইকেল চালানো যায় না। এজন্য আগের চাইতে ইনকাম কমে গেছে। তারপরও টুকটাক খেলা দেখায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST