৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তেহরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। মূলত এই বিশাল ব্যয়বৈষম্যই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে ইরান একযোগে ইসরায়েলসহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্রদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন গড়ে ২ হাজার ৫০০-এর বেশি ড্রোন ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৮০ হাজার থেকে ১ লাখ ‘শাহেদ’ ড্রোন মজুত আছে। এছাড়া প্রতি মাসে অন্তত ৫০০ ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা দীর্ঘ সময় এই হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে।

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

২০২৫ সালের জুন মাসের লড়াইয়েই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত ব্যাপকভাবে কমে গিয়েছিল। সে সময় মাত্র ১২ দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ১৫০টি ‘থাড’ ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুতের এক-চতুর্থাংশ। প্রতিটি থাড ইন্টারসেপ্টরের দাম প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার এবং এগুলো পুনরায় তৈরি করতে তিন থেকে আট বছর সময় লাগে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, ‘আমরা ইন্টারসেপ্টর তৈরির চেয়ে দ্রুত হারে তা ব্যবহার করে ফেলছি, যা মজুতকে দ্রুত শূন্য করে দিতে পারে।’

প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্ক জানান, অ্যান্টি-ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুত আগে থেকেই কম ছিল, যা বর্তমান পরিস্থিতিতে কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধ আগামী চার সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে ইরান যদি ড্রোন হামলা অব্যাহত রাখে, তবে ট্রাম্পের দেওয়া সময়ের আগেই ইন্টারসেপ্টরের মজুত শেষ হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন ‘এপিকেডব্লিউএস’ গাইডেড রকেট এবং ইসরায়েলের ‘আয়রন বিম’ লেজার সিস্টেম ব্যবহারের কথা ভাবছে। লেজার সিস্টেমে প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার হলেও বর্তমানে এর মাত্র এক-দুটি ইউনিট সচল আছে এবং তা কেবল ইসরায়েলে সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো সতর্ক করে বলেন, ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত রয়েছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST