২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২৮ নভেম্বর পর্যন্ত নেওয়া যাবে এইচপিভি টিকা

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগর ভবনে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর সমন্বয় সভা আজ বুধবার (২০ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ নভেম্বর হতে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চারদিন সময় বৃদ্ধি করা হয়েছে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, নগরীতে যে সকল শিক্ষার্থীরা এখনও এইচপিভি টিকা গ্রহণ করেনি তাদেরকে ক্যাম্পেইনের এই বর্ধিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারের বিনামূল্যের এ টিকা অত্যন্ত কার্যকর। এ টিকা গ্রহণে শিক্ষার্থী ও অভিভাবককে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় বহির্ভূত যারা এখনও এ টিকা গ্রহণ করেননি তাদের সকলকে অতিসত্বর টিকা গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ নভেম্বর হতে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ০৪ (চার) দিন সময় বৃদ্ধি করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী সকল কিশোরীকে এ টিকা প্রদান করা হচ্ছে।
রাজশাহী মহানগরীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফ এ এম আঞ্জুমান আরা বেগম।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. জাফরুল হোসেন, রাসিক সচিব মো. মোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মো. সানাউল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. কস্তুরী আমিনা কুইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ উল ইসলাম, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST