৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদযাপন কমিটি আয়োজন এ কর্মসূচির করে।

স্টাফ রিপোর্টার : একসময় এই বাড়িতেই কেটেছে তাঁর জীবনের শৈশবের দিনগুলো। এখানকার স্মৃতি জড়িয়ে আছে তাঁর জীবনের সঙ্গে। পরে চলচ্চিত্রের পর্দায় তিনি তুলে ধরেছেন দেশভাগের যন্ত্রণা, মানুষের সংগ্রাম আর শেকড় হারানোর বেদনা। তিনি কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক। তাঁর ১০১তম জন্মবর্ষে রাজশাহীর সেই স্মৃতিবিজড়িত বসতভিটা আলোকিত হলো ১০১টি মোমবাতির আলোয়। মোমবাতি জ্বালিয়ে তাঁকে স্মরণ করলেন সংস্কৃতিকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা। একই সঙ্গে উঠল বসতভিটা সংরক্ষণ করে ঋত্বিক কুমার ঘটক কমপ্লেক্স গড়ে তোলার দাবি।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অবস্থিত ঋত্বিক ঘটকের বসতভিটায় এ আয়োজন করা হয়। ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদযাপন কমিটি আয়োজন করে এ কর্মসূচির। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জ্বালানো হয় ১০১টি মোমবাতি। একে একে জ্বলে ওঠা আলোয় আলোকিত হয় তাঁর স্মৃতিবিজড়িত বসতভিটা। সেই আলোয় যেন ফিরে আসে চলচ্চিত্রকারের স্মৃতি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আরও পড়ুনঃ   স্বামীর জিহ্বা কামড়ে বিচ্ছিন্ন করলেন স্ত্রী

সভায় বক্তারা বলেন, ঋত্বিক ঘটক কেবল একজন চলচ্চিত্র নির্মাতা নন, তিনি উপমহাদেশের চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ এক নাম। তাঁর চলচ্চিত্রে উঠে এসেছে মানুষের জীবন, সমাজ, দেশভাগ ও বিচ্ছেদের গভীর বেদনা। অথচ তাঁর স্মৃতিবিজড়িত বসতভিটা যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। এখানে একটি কমপ্লেক্স গড়ে তোলা হলে নতুন প্রজন্ম তাঁর জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে।

ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্যসচিব মো. আতিকুর রহমান বলেছেন, ‘ঋত্বিক ঘটক শুধু একজন চলচ্চিত্রকার নন, তিনি ইতিহাসের অংশ। তাঁর স্মৃতি ও কাজ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এ আয়োজন।’

কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ বললেন, ঋত্বিক ঘটক শুধু বাংলাদেশের নন, বিশ্বজুড়েই পরিচিত একজন চলচ্চিত্রকার। তাঁর স্মৃতি ধরে রাখতে বসতভিটাটি সংরক্ষণ করা জরুরি। এখানে ঋত্বিক কুমার ঘটক কমপ্লেক্স গড়ে তোলা হলে মানুষ তাঁর জীবন ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার বলেছেন, ঋত্বিক ঘটক আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। তাঁর স্মৃতিচারণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে জীবন ও কর্ম তুলে ধরতে হবে। বসতভিটাটি সংরক্ষিত থাকলে মানুষ সেখানে এসে এই মহান চলচ্চিত্রকার সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. এস এম ফারুখ হোসাইন, সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুজ্জামান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া, রাজশাহী জেলা কালচারাল অফিসার ড. মো. ফারুকুর রহমান ফয়সল, চলচ্চিত্র নির্মাতা মুনতাসির আকিবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ থেসেন।

আরও পড়ুনঃ   হাসিনার ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী মিনু

১০১টি মোমবাতি জ্বালিয়ে এক দিনের জন্য আলোকিত করা হয়েছে ঋত্বিকের স্মৃতিবিজড়িত বাড়ি। কিন্তু বক্তাদের প্রত্যাশা, এই আলো যেন নিভে না যায়। বসতভিটাটি সংরক্ষিত হোক। গড়ে উঠুক ঋত্বিক কুমার ঘটক কমপ্লেক্স। তাঁর জীবন, দর্শন ও চলচ্চিত্রের ইতিহাস ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্মের কাছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST