১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ডাকাতির কবলে জামায়াত নেতারা, অর্থ-মোবাইলসহ সর্বস্ব লুট

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। অস্ত্রের মুখে পৌনে এক লাখ টাকা, মোবাইলসহ তাদের সর্বস্ব লুট হয়েছে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ড. মো. ওবায়দুল্লাহ বাদি হয়ে থানায় অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন- যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আনারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৯ মার্চ) রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের মাইক্রোটি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের, কোনাবাড়ী ধান গবেষণা ইন্সট্রিটিউট পশ্চিমে ঝাঔল এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের মাইক্রো লক্ষ্য করে ঢিল ছোড়ে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ সময় শব্দ শুনে মাইক্রোর চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। এ সময় মুহুর্তের মধ্যে কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ৭ থেকে ৮ জনের ডাকাতের দলটি ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালায় এবং সবাইকে জিম্মি করে এবং সকলের নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায়।

পুলিশের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ডাকাতির মামলার বাদি ড. ওবায়দুল্লাহ এর স্মার্ট ফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার ২টি স্মাট ফোন ও নগদ ১৮ হাজার টাকা, আঃ আজিজের কাছে থাকা ১টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর কাছে থাকা ১টি ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় পালিয়ে যায় ডাকাতরা। পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, ডাকাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST