২৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত পরিবর্তন, রাবির হবিবুর রহমান হলের ক্যান্টিন চলবে সাহরির সময়েও

স্টাফ রিপোর্টার : সাহরির সময় ডাইনিং-ক্যান্টিন বন্ধ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তির খবর সোমবার গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। খবরটি প্রকাশিত হওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে হল প্রশাসন। মঙ্গলবার (২৬ মার্চ) থেকে সাহরির সময়ও ক্যান্টিন খোলা থাকবে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তিনি বলেন, শিক্ষার্থীরা না খেতে পারলে কি আমার কোনো লাভ আছে? বরং বিষয়টা আমার জন্য মানহানিকর। আসলে ভুল তথ্যের ভিত্তিতে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। গণমাধ্যমের খবর আমার নজরে এসেছে। আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ক্যান্টিন দুপুর আর সন্ধ্যায় চলছিলো। আজ থেকে সাহরির সময়ও চলবে। এক্ষেত্রে যেসকল শিক্ষার্থী সাহরির সময় খাবে, তাদের আগে থেকে ক্যান্টিন কর্তৃপক্ষকে জানাতে হবে।

আরও পড়ুনঃ   এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প, জন্মোৎসবের আলোচনায় বক্তারা

এর আগে, এক নোটিশে হবিবুর রহমান হল প্রশাসন জানায়, সোমবার (২৫ মার্চ) থেকে হলের ডাইনিং বন্ধ থাকবে। অন্যদিকে প্রথম রোজা থেকেই হলের ক্যান্টিনে শুধু দুপুর ও সন্ধ্যার খাবার দেওয়া হচ্ছিল। ফলে, সোমবার থেকে সাহরির খাবার নিয়ে ভোগান্তিতে পড়েন হলে থাকা শিক্ষার্থীরা। তাদের অন্য হল বা, ক্যাম্পাসের আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে আসা লাগছিল। অনেকসময় সেসব জায়গার খাবার শেষ হয়ে যাওয়ায়, ভোগান্তি দ্বিগুণ হয়ে যেতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST