২২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার মারা গেছেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার নিয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মার্কিন গণমাধ্যম পারিবারিক এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মুলার মারা যান। তবে কোথায় বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি।

ট্রাম্প দ্রুতই তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘রবার্ট মুলার মারা গেছে। ভালো হয়েছে, আমি খুশি। সে আর নিরীহ মানুষদের ক্ষতি করতে পারবে না।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলার কয়েকদিন আগে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব নেন মুলার। তিনি টানা ১২ বছর এই পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সংস্থাটির সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করেন।

এফবিআই থেকে বিদায়ের পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয়। ট্রাম্পের নির্বাচনী প্রচার দল রাশিয়ার সঙ্গে যোগসাজশ করেছে কি না, তা তদন্তের দায়িত্ব পান তিনি।

আরও পড়ুনঃ   রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

প্রায় দুই বছর নীরবে তদন্ত চালান মুলার। ২০১৯ সালের জুলাইয়ে তিনি কংগ্রেসে সাক্ষ্য দেন। ট্রাম্প এই তদন্তকে ‘উইচ হান্ট’ বা সাজানো তদন্ত বলে নিয়মিত অভিহিত করতেন।

সারা দেশে সরাসরি সম্প্রচারিত ওই শুনানিতে অনেক আমেরিকান প্রথমবারের মতো ধূসর চুলের অভিজ্ঞ এই প্রসিকিউটরকে কাছ থেকে দেখেন।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান-দুই দলের আইনপ্রণেতাদের নানা প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মুলার বারবার তার বিশদ প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ওই প্রতিবেদন ট্রাম্পকে দায়মুক্ত করেনি।

চার দশকের বেশি সময় ধরে সরকারি দায়িত্ব পালন করেন মুলার। ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের প্রেসিডেন্টদের অধীনে কাজ করেছেন তিনি।

রাজনৈতিকভাবে সংবেদনশীল রাশিয়া তদন্তের আগে ওয়াশিংটনে তার সুনাম ছিল অত্যন্ত উজ্জ্বল। ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া সাবেক মেরিন কর্মকর্তা আহত হন এবং বীরত্বের জন্য পদক লাভ করেন।

আরও পড়ুনঃ   রাতভর ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেল মার্শাল আইল্যান্ডের পার্লামেন্ট

২০১৯ সালের জুলাইয়ে ট্রাম্প মনোনীত এফবিআই প্রধান ক্রিস্টোফার রে তাকে ‘পূর্ণাঙ্গ পেশাদার এবং সোজাসাপ্টা মানুষ’ বলে আখ্যা দেন।

এফবিআই প্রধান হিসেবে তিনি কঠোর কর্মসংস্কৃতির জন্য পরিচিত ছিলেন। শুরুতে রিপাবলিকান ঘরানার রাজনৈতিক অবস্থান থাকলেও, দুই দলের রাজনীতিকদের কাছেই তিনি গ্রহণযোগ্য ছিলেন।

তার উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে ছিল নিউইয়র্কের মাফিয়া নেতা জন গট্টি এবং পানামার জেনারেল ম্যানুয়েল নরিয়েগার বিরুদ্ধে বিচার।

২০১৭ সালের মে মাসে ট্রাম্প এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে নেতৃত্ব দিতে আবারও মুলারকে দায়িত্ব দেওয়া হয়।

২২ মাসের অনুসন্ধান শেষে ট্রাম্পের ছয় সহযোগীসহ ৩৪ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনে তার তদন্ত টিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST