৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শান্তর পর ভারতকে সিরিজ হারানোর লক্ষ্য জানালেন হৃদয়ও

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতেও খুব একটা অর্জন নেই বাংলাদেশের। ফরম্যাটটিতে দুই দলের ১৪ বারের দেখায় টাইগাররা কেবল একটি ম্যাচে জিতেছে। তবে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নাজমুল হোসেন শান্তর দল। যা গতকাল বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, একই সুরে আজ (শনিবার) কথা বলেছেন টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ও।

টেস্ট সিরিজে ভারতের কাছে বাজেভাবে হারের পর বাংলাদেশ দলের লড়াই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামীকাল দুই দল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে মুখোমুখি হবে। তার আগে আজ সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয় বলেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।’

আরও পড়ুনঃ   Science and Tech Reforms Priority for New Year

ফলাফল পক্ষে আনার জন্য নিজেদের সেরাটা দিয়েই খেলার আশা হৃদয়ের, ‘আলাদা করে কিছু করিনি। অবশ্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কমবেশি। চাপ মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’

শোনা যাচ্ছে গোয়ালিয়রের পিচে পেসারদের জন্য বাড়তি বাউন্স ও পেস থাকবে। তবে এমন পিচ ব্যাটারদের জন্যও উপযোগী। উইকেটের বিষয়ে হৃদয় বলেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’

আরও পড়ুনঃ   পোষ্য কোটা ইস্যুতে উত্তাল জাবি

তিনি আরও বলেন, ‘মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের খেলার দিকেই ফোকাস করি। প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে। তাদের হারানোর সুযোগ আছে, এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-২০ তে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে।’

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবের দল। গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। যা দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST