১২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

সংবাদ বিজ্ঞপ্তি : ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থীরা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র গত ৮ থেকে ১১ অক্টোবর ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজক ছিল ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (Institute of Architects Bangladesh, IAB)। আয়োজিত প্রতিযোগিতাটিতে দুটি পৃথক ইভেন্টে রুয়েটের শিক্ষার্থীদের দুইটি টিম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

আরও পড়ুনঃ   বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

নগরায়নের নানা জটিল চ্যালেঞ্জের উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে ‘আরবান হ্যাকাথন’ ইভেন্টে সারা দেশের বিভিন্ন স্থাপত্য স্কুলের প্রতিযোগীদের হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে রুয়েটের তিন সদস্যের একটি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন, দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান এবং রাহিদ বিন জাফর সামি।

অন্যদিকে, স্থাপত্য, নকশা এবং নির্মিত পরিবেশ (built environment) বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়ে ‘কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে রুয়েটের আরেকটি দল। এই দলের সদস্যরা হলেন, তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম এবং রামিশা মহসিন। এছাড়াও একই বর্ষের সোহান ফেরদৌস ‘ইম্প্রমটু পলিটিকো’ নামক সেগমেন্টে প্রশংসনীয় উপস্থিত বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শ.ম সাজু

বাংলাদেশ আর্কসামিট ২০২৬ এর রুয়েটের মেন্টর হিসেবে ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড, এইচ, এম, মঞ্জুর মোর্শেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST