১৪ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ডের আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

সকাল ৮.০০ টায় শিক্ষা বোর্ড চত্বর হতে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের সূচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি : মঙ্গলবার ১ বৈশাখ ১৪৩৩/১৪ এপ্রিল বাঙালি জাতির গৌরব ও অহংকার বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে সকাল ৮.০০ টায় শিক্ষা বোর্ড চত্বর হতে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের সূচনা হয় এবং সকাল ৯.৪৫ মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। তিনি বলেন, ‘‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়। এটি একটি সার্বজনীন উৎসব তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য পয়লা বৈশাখ পালন অত্যন্ত জরুরি।”

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট আবেদন খারিজ

এরপর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সকল কর্মকর্তা ও কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি সকলকে নিয়ে মিলেমিশে সুষ্ঠুভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-সচিব(প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-সচিব(ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসান এবং স্বরচিত কবিতা পাঠ করেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার। বর্ষবরণ অনুষ্ঠানে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় চেয়ারম্যান মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ   চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মুঞ্জুর রহমান খান। তিনি প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো আয়োজনকে আরোও আকর্ষণীয় করে তোলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST