১২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ৯টি উপজেলার দলনেতা ও ইউনিট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং অসহায় মানুষের সেবা করাই এ সংগঠনের মূল লক্ষ্য।

স্বেচ্ছাসেবকদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করাই হবে স্বেচ্ছাসেবকদের প্রধান অঙ্গীকার।”

আরও পড়ুনঃ   চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। রাজশাহী জেলা ইউনিটের আওতাধীন ৯টি উপজেলার স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST