১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার পৃথক অভিযানে একটি চোরাই বাইসাইকেল ও একটি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

বাইসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সাইফুল ইসলাম (২০) ও মো: সাইফুল ইসলাম (৩২)। বাইসাইকেল চুরির মামলার আসামি সাইফুল(২০) নাটোর জেলার সিংড়া থানার মির্জাপুর কলেজপাড়ার মো: শাহ আলমের ছেলে এবং ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুল(৩২) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: আকবর আলীর ছেলে। চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তারকৃত মো: রায়হান (২৬) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মো: মতিউর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী ১১ আগস্ট বেলা সোয়া ১১টায় কৃষি অনুষদের সামনে তার বাইসাইকেল রেখে ভিতরে যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন বাইসাইকেলটি নেই। পরে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যারেজ গার্ডের মাধ্যমে জানতে পারেন, একজন চোরকে ভবনের গেটের সামনে আটক রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

শিক্ষার্থী সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে তার বাইসাইকেল চোর হিসেবে শনাক্ত করেন। চোর চুরির কথা স্বীকার করলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারপিট করে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সাইফুল (২০) কে হেফাজতে নেয় এবং তার বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তার টিম অপর আসামিকে গ্রেপ্তার ও বাইসাইকেল উদ্ধারের অভিযান চালান। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী, চোরাই বাইসাইকেলটি দায়রা পার্ক এলাকার ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুলের কাছে বিক্রি করা করেছে। পরবর্তীতে ঐ দোকানে অভিযান চালিয়ে বাইসাইকেল উদ্ধারসহ ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

অপরদিকে, এসআই মো: রওশন আলম ও তার টিম গতকাল ১১ আগস্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটি চলাকালে খবর পান যে, চন্দ্রিমা থানার জামালপুর ওলি বাবার মাজার গেটে এক বখাটে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) দিয়ে আঘাত করেছে। খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বখাটে রায়হানকে গ্রেপ্তার ও অস্ত্রটি জব্দ করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, একইদিন রাত ৮টার দিকে ভুক্তভোগী তার বাড়িতে ফেরার পথে রায়হানের সঙ্গে ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। ঐ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে রায়হান ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে সে চাইনিজ কুড়াল দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST