১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চোলাই মদ তৈরীর অপরাধে আটক ৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী তানোর উপজেলায় রাতের বেলা বাড়িতে বাড়িতে তৈরী হয় চোলাই মদ। এসময় র‍্যাবের অভিযানে আটক হয় ৪ জন মাদক ব্যবসায়ী। ৩১ জুলাই সকাল ০৭.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী মন্ডল টুডু (৫৫), পিতা-মৃত সনাতন টুডু, শ্রী উপেন মন্ডল (২৬), পিতা-শ্রী মন্ডল টুডু, শ্রী রনজিত টুডু (৩৫), পিতা-শ্রী সুকল টুডু, শ্রী আয়ন ইসকু (৪৫), পিতা-মৃত মুর্ত্তি ইসকুকে আটক করে।

মাদক ব্যবসায়ীরা সকলে তানোর থানার বনকেশর গ্রামের বাসিন্দা, অভিযানে ৩১২০ লিটার চোলাই মদসহ, প্লাস্টিকের ড্রাম ৬ টি,এ্যালোমিনিয়ামের পাতিল ১৩ টি, প্লাস্টিকের বালতি ১৪টি, মাটির পাতিল ২৭ টি, জারকিন ১ টি উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

র‌্যাবের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামস্থ তাদের নিজ বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে প্রাণঘাতী ও অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়া জাত করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ অভিযান পরিচালনা করে ৩১২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

র‍্যাব আরও জানায়, ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ৩ জনসহ মোট গ্রেপ্তার ১৮

এছাড়াও অতি সম্প্রতি এই বাংলা/ চোলাই মদ সেবনে প্রান নাশের ঘটনাও ঘটেছে। কেননা সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ এই মাদক দ্রব্য তৈরীতে অত্যন্ত নিম্ন মান ও অপরিচ্ছন্ন কাচামাল ব্যবহার করা হচ্ছে। একটি অসাধু চক্র অধিক লাভের আশায় এই অবৈধ মাদক ব্যবসা করে আসছে।

উক্ত আসামীদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

২

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

৩

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

৫

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

৬

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

৭

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

৮

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৯

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১০

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

১১

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১২

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

১৩

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

১৪

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

১৫

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১৬

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১৭

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৯

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST