৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে ত্রীমূখী সংঘর্ষ, নিহত এক, গুলিবিদ্ধ ৩০

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ঘটনায় প্রায় ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সাকিব আঞ্জুম নামে এক যুবক নিহত হয়েছেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় এ সংঘর্ষ হয়৷ এর আগে, সকাল ১১ টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়৷ দুপুর সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিল নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেয় তারা। পরে মিছিল নিয়ে আলুপট্টি এলাকায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা৷

আরও পড়ুনঃ   সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

এসময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়ে৷ পরে আন্দোলনকারীরা পালিয়ে যায়। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, আজকে ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে ৩০জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়৷ এদিকে এই সংঘর্ষের পর থেকে পুরো রাজশাহী জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ   ৬ বলে ৬ ছক্কায় ইতিহাসের পাতায় নেপালি ক্রিকেটার

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST