৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মুশফিকের সাথে ইনজুরিতে তাইজুলও, কেমন আছেন এখন

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলে চলছে যেন ইনজুরির হানা, একের পর এক বিশ্রামে রয়েছেন কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মুশফিক হাসানরা এখন আছেন সবরকমের খেলার বাইরে। সৌম্য রিহ্যাব শুরু করেছেন, মুশফিককুর রহিমও শুরু করেছেন জিম-অনুশীলন। এদিকে নতুন খবর, পায়ের চোটে ভুগছেন তাইজুল।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি ঢাকাপোস্টকে বলেন, ‘তাইজুলের তো ইনজুরি ছিল, আমার ধারণা দুইজনের (সৌম্য) কারো কিছু সমস্যা হবে না। দুজনের সমস্যা অনেকটা একই রকম। পায়ের লিগামেন্টে চোট পেয়েছে।’

আরও পড়ুনঃ   বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

এদিকে পেসার মুশফিক হাসান সিলেট টেস্টের পর ছিটকে গিয়েছিলেন পায়ের চোটে। তার বর্তমান অবস্থা নিয়ে দেবাশীষ বলছিলেন, ‘ও ত বিশ্রামে আছে। গতকালও খেলা ছিল তার কিন্তু খেলে নি। খেলা নিষেধ ছিল, ব্যথা কমে গেছে। তবে ঈদের পর ফিরতে পারবে কিনা এই মুহুর্তে বলতে পারছি না। এক সপ্তাহের বিশ্রামে। আমরা বলেছি ঈদ পর্যন্ত যেন কোনো বোলিং না করে। ঈদের পরে বোলিং শুরু করবে। তখন বুঝতে পারব।’

আরও পড়ুনঃ   জামিন পেলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী

বাংলাদেশ জাতীয় দল এখন অবশ্য ছুটির আমেজেই আছে। গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট আর তাদের মাটিতে সাদা বলের ক্রিকেট খেলেছিল। এরপর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ছিল বিপিএল। সেটা শেষ না হতেই শুরু হয়ে যায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।

বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সেটি। এরপরেই আবার টাইগারদের উড়াল দিতে হবে বিশ্বকাপ মিশনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

২

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

৩

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৪

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৫

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

৬

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

৭

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

৮

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

৯

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১০

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

১১

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

১৩

‘আমাকে চুম্বন করো!’

১৪

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১৫

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

১৬

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

১৭

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

১৮

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৯

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

২০

Design & Developed by: BD IT HOST