১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মুছলেকায় ছাড়া পাওয়া ট্রাকের মুরগীর বিষ্টা রাতেই ফেলেছে তানোরের পুকুরে

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে মুছলেকায় ছাড়া পাওয়া গোদাগাড়ী উপজেলার কাকন হাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্মের ট্রাকের মুরগীর বিষ্টা রাতেই ফেলা হয়েছে তানোর উপজেলার বাধাইড় ইউপির জোকার পাড়া গ্রামের রাস্তার ধারের একটি পুকুরে। এলাকায় ছড়িয়ে পড়েছে চরম দুর্গন্ধ মারা যাচ্ছে লীজকৃত ওই পুকুরের মাছ। মুরগির বিষ্ট ফেলায় পরিবেশ দুষনের পাশাপাশি দুর্গন্ধে আশ পাশের জমিতেও চাষাবাদ করতে যেতে পারছেন না কৃষকরা। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসীসহ গ্রামবাসী বলছেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোদাগাড়ী উপজেলার কাকন হাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্ম নামের মুরগির ফার্মের বিষ্টা কোম্পানির নিজস্ব ড্রাম ট্রাক (রেজি. নম্বর: রাজ মেট্রো-উ ১১-০০২৯) ব্যবহার করে নিয়মিতভাবে এসব বর্জ্য ফেলে পালিয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এঘটনায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ   উন্নয়ন নেই আছে করের বোঝা "নাগরিক সুবিধা বঞ্চিত বাঘা পৌরবাসী"

তানোর উপজেলার বাধাইড় ইউপির মাড়িয়া জোকারপাড়া গ্রামের বাসিন্দাদের দাবি, পুকুরের এই পানি তারা সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। এখন পানির দূষণে তা আর সম্ভব হচ্ছে না। পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে, এবং জমিতে সেই পানি ব্যবহার করে কোনো চাষাবাদ করা যাচ্ছে না। এবিষয়ে বাধাইড় ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আসগার আলী ঘটনার সত্যতা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পুকুরে মুরগির বিষ্টা ফেলা হয়েছে। এর আগেও বেশ কয়েক বার গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে গেছে। তিনি বলেন, স্থানীয়রা এসব ড্রাম ট্রাক আটকালে কোম্পানির লোকজন তাদের নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। উল্লেখ্য, গত বুধবার রাতে এমন দুটি ট্রাক তানোরের ব্রুরুজ এলাকায় আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রামবাসী। পরে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুনঃ   খেলার মাঠে মার্কেট করছে কাটাখালী পৌরসভা, প্রতিবাদে মানববন্ধন

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, তানোরের কোথাও মুরগির বিষ্টা না ফেলার মুছলেকা দিয়ে নাবিল পোল্ট্রি ফার্মের কর্মকর্তারা ট্রাক নিয়ে গেছেন। মাড়িয়ে জোকার পাড়ার বিষ্টা ফেলার বিষয়ে আইনগত ব্যবস্খা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

২

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৩

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৪

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৫

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৬

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৭

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৮

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৯

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১২

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৪

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৬

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৭

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৮

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৯

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST