২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাহমুদুর রহমানের মুক্তি চাইলেন জামায়াতের আমির

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা ষড়যন্ত্র মামলায় সাংবাদিক মাহমুদুর রহমান আত্মসর্মপণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় রোববার (২৯ সেটেম্বর) বিকাল চারটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করেন।

তিনি ফেসবুক পোস্টে বলেন, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কন্ঠ ড. মাহমুদুর রহমানের ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়। আশ্চর্য! আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন।

আরও পড়ুনঃ   আধুনিক প্রশিক্ষণে প্রস্তুত থাকার আহ্বান, রাজশাহীতে সেনাপ্রধান

জামায়াতের আমির আরও বলেন, কোনভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। তিনি স্বৈরশাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত হয়েছেন। দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। মাহমুদুর রহমান, জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কারণ আপনি একজন বীর।’

আরও পড়ুনঃ   সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফেরেন সাংবাদিক মাহমুদুর রহমান। এরপর আজ বেলা ১১টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আদালতে আত্মসর্মপণ করলে বিচারক মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST