১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখার নির্দেশনা দেন। কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে।

শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন যে, কৃষক ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলেই তিনি আজ খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কৃষকদের দেওয়া এই সম্মান ও আস্থার মর্যাদা রক্ষা করা তার দায়িত্ব। তিনি কৃষকদের পাশে থেকে তাদের জীবন-জীবিকার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি ৪০ কেজি ধান বিক্রি করে একজন কৃষক ১ হাজার ৪০০ টাকা পাবেন।

আরও পড়ুনঃ   ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

মন্ত্রী বলেন, ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষক। তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।

মিলারদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত চাল সরবরাহ করতে হবে। চালের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সংগ্রহমূল্য সম্পর্কে কৃষকদের অবহিতকরণ, স্বচ্ছতার সাথে মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা দেন মন্ত্রী। সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলেও জানান। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বচ্ছ, দক্ষ ও কৃষকবান্ধব আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মানিকগঞ্জকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, কৃষক ও মিলারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জ স্কুল কাপ কারাতে প্রতিযোগিতায়-২০২৪ রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান। এ ছাড়া বক্তব্য দেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, কৃষক মুগুর আলী ও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন। এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর হাত থেকে ১০ জন কৃষক প্রতীকীভাবে প্রণোদনা গ্রহণ করেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST