১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান বুধবার নগরীর একটি স্থানীয় হোটেলের সম্মেলন কক্ষে ভুল তথ্য, অপতথ্য ও তথ্য যাচাই বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন।

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুল তথ্য মুহূর্তেই তৈরি করতে পারে বিভ্রান্তি, উসকে দিতে পারে সহিংসতা, এমনকি হুমকির মুখে ফেলতে পারে ব্যক্তি ও সমাজের নিরাপত্তা। প্রযুক্তির সহজ লভ্যতায় তথ্য প্রচারের সুযোগ বাড়লেও একই সঙ্গে বেড়েছে গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ঝুঁকি। এসব তথ্য গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ, ছবি বা ভিডিয়ো শেয়ারের আগে এর উৎস ও সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী নগরের রানীবাজারের এস কে ফুড কর্নারে বরেন্দ্র ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিডো) আয়োজনে ভুল তথ্য, অপতথ্য ও তথ্য যাচাইবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক তথ্য জানা এবং তা যাচাই করে প্রচার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা সংবাদ দেখেই বিশ্বাস করা কিংবা শেয়ার করা উচিত নয়। তথ্যের উৎস, প্রকাশের তারিখ ও নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে। ভুল তথ্য ও অপতথ্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সচেতন নাগরিক হিসেবে তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে এবং ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

আরও পড়ুনঃ   নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডোর রাজশাহীর নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী। প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বিডোর রাজশাহীর প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলাম। ‘স্বাধীনতা—ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (ফ্রিডম)’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করে বিডো। এতে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

আলোচনায় তথ্যকে মূলত তিন ভাগে ভাগ করে এর বৈশিষ্ট্য ও ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়া ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো অপতথ্য এবং সত্য তথ্যকে বিকৃত বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা। বক্তারা বলেন, এসব তথ্যের অপব্যবহার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সামাজিক বিভেদ, বিদ্বেষ ও অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে যুবসমাজ ও মানবাধিকারকর্মীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আরও পড়ুনঃ   নগরীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ইঞ্জি : শাকিলের

বক্তারা আরও বলেন, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সংবাদ বা ছবির মূল উৎস, প্রকাশের তারিখ ও প্রেক্ষাপট খতিয়ে দেখা জরুরি। কোনো তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে তা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য, ছবি ও অবস্থান অনলাইনে প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকার পাশাপাশি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে সচেতনতার বিকল্প নেই।

সেমিনারে প্রযুক্তির অপব্যবহার কিংবা জেন্ডারভিত্তিক সাইবার সহিংসতার শিকার হলে আতঙ্কিত না হয়ে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ক্ষেত্রে নিকটস্থ থানা, সাইবার ক্রাইম ইউনিট এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও নারী ও শিশু নির্যাতনবিষয়ক হেল্পলাইন ১০৯-এর সহায়তা নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি ব্লাস্ট ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মতো আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST