২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব: পাকিস্তানি সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। গতকাল বৃহস্পতিবার সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুঁশিয়ারি দেন মুনির।

ওই সময় একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।’

সংবাদমাধ্যম ‘দ্য ডন’ দেশটির আন্তঃবাহিনীর পরিদপ্তরের (আইএসপিআর) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনা প্রধান মুনির। এই সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধে জড়াবে না। কিন্তু, ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, ‘বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়। আমরা অত্যন্ত সর্বশক্তি নিয়ে জবাব দেব।’

আরও পড়ুনঃ   ইসরায়েলে অস্ত্র বিক্রি, ব্রিটিশ পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ

গত ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এরসঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তুলেছে নয়াদিল্লি।

এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়। ভারত এই নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST