৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভদ্রায় লোহার রড–হাতুড়ি নিয়ে তাণ্ডব : প্রতিবাদে সংবাদ সম্মেলন

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে  নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন বিলকিস আক্তার।

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী রফিকুল ইসলামের ওপর সংঘটিত পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন তার বোন মোসা: বিলকিস আক্তার। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও আগাম সতর্কবার্তা উপেক্ষার ফলেই এই নির্মম হত্যাচেষ্টার ঘটনা সংঘটিত হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে  নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিলকিস আক্তার।

বিলকিস আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের জেরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ভাইকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। একাধিকবার নিরাপত্তাহীনতার বিষয়টি থানাকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি সকাল ১১টার সময় ভদ্রা ভাংরিপট্টি সেরিকলচার মসজিদ গেটের বিপরীতে রফিকুল ইসলামের পাইকারি লোহার দোকানের সামনে তাকে টার্গেট করে হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, দোকান থেকে টেনে বের করে রফিকুল ইসলামকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার মাথা ফেটে যায় এবং হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

আরও পড়ুনঃ   ১১ দলের প্রার্থীদের মাঝে চাঁদাবাজ-মামলাবাজ নেই: ডা. শফিকুর রহমান

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে নাম উল্লেখ করে অভিযুক্ত হিসেবে মনিরুল ইসলাম শরিফ (২৫), স্বাধীন, শরিফুল ইসলাম সফি, মোসা: মনি, মোসা: নিশা খাতুনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। বক্তার দাবি, প্রকাশ্য হত্যাচেষ্টার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

বিলকিস আরও জানান, এই ঘটনার আগেই ২০২৫ সালের ৫ জুলাই তার ভাইকে অপহরণের আশঙ্কায় চন্দ্রীমা থানায় একটি জিডি করা হয়েছিল, যা পরবর্তীতে এমজিআর মামলা হিসেবে নথিভুক্ত হয়। কিন্তু সংশ্লিষ্টদের গাফিলতি ও উদাসীনতায় সেই সতর্কবার্তা উপেক্ষিত থাকে। তার ভাষায়, প্রশাসনের এই ব্যর্থতাই শেষ পর্যন্ত সরাসরি হত্যাচেষ্টার রূপ নিয়েছে।

আরও পড়ুনঃ   চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

সংবাদ সম্মেলনে তিনি, অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে রফিকুল ইসলাম ও তার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রভাবশালী পরিচয়ের আড়ালে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে বিলকিস আক্তার গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, যাতে কোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে সত্য ও বাস্তবতা জাতির সামনে তুলে ধরা হয়। তার ভাষায়, আজ একটি পরিবার আক্রান্ত হলেও আগামী দিনে যে কেউ এই সন্ত্রাসের শিকার হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST