৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ার মন্ত্রীসভায় রদবদল

অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের অতিরিক্ত সুবিধা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশজুড়ে ঘটে যাওয়া ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বদল করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পদ হারানো মন্ত্রী হলেন- দীর্ঘ সময়ের অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতি এবং রাজনীতি ও নিরাপত্তাবিষয়ক সমন্বয়কারী মন্ত্রী বুদি গুনাওয়ান। অন্যদিকে ইন্দ্রাওয়াতির স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ পুরবায়া যুধি সাদেবা, যিনি ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যান।

আরও পড়ুনঃ   মামলার শুনানি চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন আইনজীবী

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, সংসদের ৫৮০ জন সদস্য মাসিক ৫০ মিলিয়ন রুপিয়ার ( ৩০৭৫ ডলার) হাউজিং ভাতা পাচ্ছেন, যা জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ। বিক্ষোভের সময় অন্তত ১০ জনের মৃত্যু হয়। বিশেষ করে ২১ বছর বয়সী ডেলিভারি চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন।

সুবিয়ান্টো সংসদ সদস্যদের সুবিধা প্রত্যাহার ও বিদেশ সফর স্থগিত করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে শেয়ারবাজারে ১.২৮% পতন ও রুপিয়ার দুর্বলতা দেখা দেয়।

আরও পড়ুনঃ   ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

নতুন অর্থমন্ত্রী সাদেবা বলেছেন, তিনি অর্থনীতিকে স্থিতিশীল রাখার পাশাপাশি সরকারী ব্যয় কার্যকর করতে মনোযোগ দেবেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে সুবিয়ান্টো পাঁচ বছরে ৮% অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য রেখেছিলেন, যদিও চলতি বছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে যথাক্রমে ৪.৮৭% ও ৫.১২% বৃদ্ধি হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

২

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

৪

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

৫

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

৬

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১০

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১১

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১৩

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১৬

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

১৭

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

১৯

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

২০

Design & Developed by: BD IT HOST