১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে মাদক মামলায় হাফিজুরের ১০ বছর কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ফেনসিডিল রাখার দায়ে বেনাপোলের পুটখালী এলাকার মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) যশোরের বিশেষ জজ এস. এম. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের পুটখালী ইউনিয়ন গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।ইসলামিক পণ্য

আরও পড়ুনঃ   বাগমারায় টানা নজরদারিতে তেল বিক্রি স্বাভাবিকতায় ফিরছে

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ নভেম্বর সকালে পুটখালী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায় বেনাপোল সীমান্তের বিজিবি সদস্যরা। অভিযানে হাফিজুর রহমান ও তামিম হোসেন মোবারক নামে এক কিশোরকে আটক করা হয়। হাফিজুরের কাছ থেকে ৯০ বোতল এবং তামিমের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই মাসুম বিল্লাহ হাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তামিমের বিরুদ্ধে শিশু আইনে দোষীপত্র প্রদান করেন।

আরও পড়ুনঃ   ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। হাফিজুরের উপস্থিতি এ সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

২

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৩

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৪

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৬

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৭

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৮

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৯

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১০

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১১

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১২

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১৪

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৬

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৭

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৮

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

২০

Design & Developed by: BD IT HOST